রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

ভুয়া ডিগ্রি দেখিয়ে হাসপাতাল ডাক্তারের প্রতারণা

প্রকাশিত - ২৪ ফেব্রুয়ারি, ২০২৬   ১১:২৪ এএম
webnews24

২৪ঘণ্টা অলাইন: খুলনা মেডিকেল কলেজ  হাসপাতালে ডা. মিজানুর রহমান নামের একজনের বিরুদ্ধে পিজিটি ও সিসিডির ভুয়া ডিগ্রি দেখিয়ে রোগীর সঙ্গে প্রতারণা করার প্রমাণ মিলেছে। কোনো স্বীকৃত বিশেষজ্ঞ ডিগ্রি না থাকলেও মেডিসিন, নিউরোমেডিসিন, ডায়াবেটিস, হৃদরোগ, শিশু, চর্ম ও যৌনরোগসহ বাত রোগের চিকিৎসা দিচ্ছেন তিনি। ২৩ ফেব্রুয়ারি দুর্নীতি দমন কমিশনের খুলনা অফিস থেকে এক এনফোর্সমেন্ট অভিযানে এমন সত্যতা পাওয়া গেছে।  

এ বিষয়ে দুদকের জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম বলেন, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে বদলি বাণিজ্য এবং চিকিৎসা সেবা নিতে আসা  রোগীদের চিকিৎসাসেবা প্রদানে হয়রানিসহ নানাবিধ অনিয়মের অভিযোগে এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে অভিযোগ সংশ্লিষ্ট ডা. মিজানুর রহমানের পিজিটি ও সিসিডি ডিগ্রি না থাকা সত্ত্বেও তার প্রেসক্রিপশন প্যাড ও সাইনবোর্ডে ওই ডিগ্রিগুলো ব্যবহার করার সত্যতা পাওয়া যায়। 

তিনি আরও বলেন, ওই ডাক্তারের স্বীকৃত বিশেষজ্ঞ ডিগ্রি না থাকলেও মেডিসিন, নিউরোমেডিসিন , ডায়াবেটিস, হৃদরোগ, শিশু, চর্ম ও যৌনরোগসহ বাত রোগের চিকিৎসা দিয়ে আসছেন বলে তথ্য পাওয়া যায়। এ বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হলেও তিনি সংশ্লিষ্ট ডিগ্রির সনদপত্র প্রদর্শন কিংবা কোনো সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেননি। অভিযানকালে অন্যান্য অভিযোগ সংক্রান্ত প্রয়োজনীয় রেকর্ডপত্র সংগ্রহ করেছে দুদক টিম। সংগৃহীত রেকর্ডপত্র ও প্রাপ্ত তথ্য-উপাত্ত পর্যালোচনা সাপেক্ষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কমিশনে প্রতিবেদন দাখিল করা হবে বলে জানা গেছে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
আগামী ২১ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ। পাঁচ ধাপে দেশের ৪ হাজার ৩৩২টি ইউনিয়ন পরিষদে নির্বাচন আয়োজনের পরিকল্পনা করেছে নির্বাচন কমিশন। দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং শেষ ধাপে ২৭ মে ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার নির্বাচন কমিশন ধাপভিত্তিক ইউনিয়ন পরিষদের তালিকা প্রকাশ করেছে।
রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়ার করা মামলার রায় ঘোষণা করছে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। ২০১৭ সালে রাখাইন রাজ্যে সেনা অভিযানে হত্যা, ধর্ষণ ও ব্যাপক নির্যাতনের অভিযোগের পাশাপাশি রোহিঙ্গাদের নাগরিকত্বহীনতার বিষয়টিও আলোচনায় এসেছে। গণহত্যার অভিযোগ প্রমাণিত হলে মিয়ানমারের আন্তর্জাতিক আইনি দায় প্রতিষ্ঠিত হতে পারে। তবে এই রায় রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন, ক্ষতিপূরণ ও নাগরিক অধিকার নিশ্চিত করতে কতটা কার্যকর হবে, তা নির্ভর করবে সিদ্ধান্ত বাস্তবায়নের ওপর।