রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

বিজয়-রশ্মিকার বিয়ের আসর বসছে

প্রকাশিত - ২৩ ফেব্রুয়ারি, ২০২৬   ১১:১৭ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : উদয়পুরে আঁটোসাঁটো নিরাপত্তা ব্যবস্থা। মহারাণা প্রতাপ বিমানবন্দরে ব্যস্ততা তুঙ্গে। ইতিমধ্যে হায়দরাবাদ থেকে উদয়পুরে পৌঁছে গিয়েছেন বিজয় দেবরকোন্ডা ও রশ্মিকা মন্দানা। তবে উদয়পুর সিটি প্যালেসে বিয়ের আসর বসছে না বলে খবর। মূল শহর থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে অরাবলী পাহাড়ের গায়ে সুসজ্জিত রিসর্টে হবে বিয়ে। সেখানে থাকার খরচ নেহাত কম নয়।

২২ ফেব্রুয়ারি নিজেদের বিয়ের খবরে সিলমোহর দিয়েছেন তারকাযুগল। নিজেদের জন্য বেছে নিয়েছেন ‘বিরোশ’ নামটি। খবর, শহরের কোলাহল থেকে দূরে ‘মেমেন্টোস’ নামক একটি বিলাসবহুল রিসর্টে বসছে বিয়ের আসর। ২৫ তারিখ থেকে ২৮ তারিখ পর্যন্ত রিসর্টটি ভাড়া নিয়েছেন তাঁরা। প্রায় ১০০টি ভিলা রয়েছে সেখানে। অতিথি তালিকায় মাত্র ৫০ জনের নাম রয়েছে। ঘনিষ্ঠ আত্মীয় স্বজন ও বন্ধুবান্ধব উপস্থিত থাকবেন। এই রিসোর্টের প্রতি রাতের ভাড়া প্রায় ৩৭ হাজার থেকে ৫৭ হাজার টাকা পর্যন্ত।

উল্লেখ্য, শোনা যাচ্ছে তাঁদের বিয়েতে ক্যামেরাও নিষিদ্ধ। বিজয় ও রশ্মিকার প্রীতিভোজের অনুষ্ঠান হবে ৪ মার্চ, হায়দরাবাদে। তাঁদের প্রীতিভোজের একটি আমন্ত্রণপত্র ছড়িয়ে পড়েছিল সমাজমাধ্যমে। তাতে তেমনই উল্লেখ করা হয়েছে, যদিও সেই আমন্ত্রণপত্রের সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। নিজেদের বিয়ের খবরে সিলমোহর দিলেও কোথায় বিয়ে হবে বা কোন তারিখে বিয়ে হবে তা নিজেরা ঘোষণা করেননি রশ্মিকা-বিজয়।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।