রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশ সিরিজের সূচি প্রকাশ করলো দক্ষিণ আফ্রিকা

প্রকাশিত - ২৩ ফেব্রুয়ারি, ২০২৬   ১০:৫৮ পিএম
webnews24

২৪ঘণ্টা  অনলাইন : চলতি বছরের নভেম্বর-ডিসেম্বরে বাংলাদেশের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলবে দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়াদের বিপক্ষে দুটি টেস্ট এবং তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে টাইগাররা। আসন্ন এই সিরিজের সূচি প্রকাশ করেছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড ।

দুই ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে বাংলাদেশের দক্ষিণ আফ্রিকা সফর শুরু হবে। জোহানেসবার্গে ১৫ নভেম্বর শুরু হবে প্রথম টেস্ট। আর দ্বিতীয় টেস্ট অনুষ্ঠিত হবে ২৩-২৭ নভেম্বর। এই সিরিজটি আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।

টেস্ট সিরিজের পর ১, ৪ ও ৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এরপর ১০ থেকে ১৩ ডিসেম্বরের মধ্যে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ দিয়ে শেষ হবে বাংলাদেশের দক্ষিণ আফ্রিকা সফর।

সিএসএ প্রধান নির্বাহী ফোলেতসি মোসেকি জানিয়েছেন, ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে এই সিরিজগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের পাশাপাশি বাংলাদেশকে আতিথ্য দিতে মুখিয়ে আছে তারা। শুধু আয়োজক হিসেবে নয়, শিরোপার দাবিদার হিসেবে নিজেদের প্রস্তুত করাই তাদের মূল লক্ষ্য।

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
ডান পায়ের কাফ মাসলের চোটে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ থেকে ছিটকে গেছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। তার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দিতে পারেন এইডেন মার্করাম। প্রথম টেস্টেও বাভুমার অনুপস্থিতিতে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। এদিকে ১ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজে বাভুমার অংশগ্রহণও অনিশ্চিত।
দুই দশকের পেশাদার ফুটবল ক্যারিয়ারের ইতি টেনে অবসরের ঘোষণা দিয়েছেন স্পেনের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার হুয়ান মাতা। ২০১০ বিশ্বকাপ ও ২০১২ ইউরো জয়ী দলের সদস্য ছিলেন তিনি। চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেডের হয়েও জিতেছেন একাধিক গুরুত্বপূর্ণ শিরোপা। তবে পেশাদার ফুটবল ছাড়লেও খেলাটির সঙ্গে সম্পর্ক বজায় রাখার কথা জানিয়েছেন ৩৮ বছর বয়সী এই তারকা।
এবারের সাফে সবচেয়ে ইতিবাচক দিক ভিডিও এসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রয়োগ। সাফ ভিএআর লাইট ব্যবহার করেছে এবং এটি থাইল্যান্ড থেকে পরিচালিত হয়েছে। সাফের দুই সেমিফাইনাল ও ফাইনালে ভিএআর ছিল। ভারত-ভুটান ম্যাচে ভিএআর প্রয়োজন পড়েছিল।
গত বছর র‍্যাংকিং ও রেটিংয়ে জায়গা না পাওয়ায় এবার আন্তর্জাতিক রেটিং ফিরে পাওয়াই অন্যতম লক্ষ্য। পাশাপাশি বিশ্বকাপের র‍্যাংকিংয়ের শর্ত পূরণ এবং চ্যাম্পিয়ন হলে এশিয়া রাগবির পরবর্তী সিরিজে খেলার সুযোগ তৈরি হবে।