রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

চালু হচ্ছে ভারতীয় ভিসা পরিষেবা

প্রকাশিত - ২০ ফেব্রুয়ারি, ২০২৬   ০২:৪১ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : শেখ হাসিনা প্রধানমন্ত্রিত্ব থেকে ইস্তফা দেওয়ার পর থেকে গত ১৭ মাসে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কে এক টানাপড়েন চলে। তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার পর সেই সমীকরণ অনেকটাই বদলাবে বলে আশাবাদী দুই দেশের মানুষ। সেই পরিস্থিতিতে আবার বাংলাদেশে সব রকম ভিসা পরিষেবা চালু করবে ভারত। এমনকি সেই প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছে বলে জানালেন বাংলাদেশে নিযুক্ত কনস্যুলার।

ভারত খুব শীঘ্রই বাংলাদেশের জন্য সব রকম ভিসা পরিষেবা চালু করে দেবে। হাসিনা সরকারের পতন এবং বাংলাদেশে অশান্তির কারণে মেডিক্যাল এবং ডবল-এন্ট্রি ছাড়া আর সব ভিসা পরিষেবা বন্ধ করে দেয় ভারত। সিলেটে ভারতের কনস্যুলার অনিরুদ্ধ দাস জানান, পর্যটক-সহ সব ধরনের ভিসা পুনরায় চালু করার বিষয়ে পদক্ষেপ করা হচ্ছে।

ভিসা প্রদানের মাধ্যমে ভারত এবং বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার হবে বলে জানান অনিরুদ্ধ। তাঁর কথায়, ‘‘দু’দেশের সম্পর্ক পারস্পরিক শ্রদ্ধা এবং মর্যাদার উপর প্রতিষ্ঠিত।’’ হাসিনা বাংলাদেশ ছাড়ার পর বাংলাদেশে সমস্ত ‘ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার’ বা ভিসা প্রদানকারী কেন্দ্র বন্ধ করে দেয় ভারত। পরবর্তী সময়ে ধাপে ধাপে পরিষেবা চালু হলেও সব ধরনের ভিসা দেওয়া হচ্ছিল না।

বাংলাদেশের ছাত্রনেতা ওসমান হাদির মৃত্যুর পর থেকেই বাংলাদেশে নতুন করে অশান্তি শুরু হয়। গত বছরের শেষ দিকে সেই অশান্তির কারণে বাংলাদেশে থাকা বিভিন্ন ভিসাকেন্দ্র বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেয় নয়াদিল্লি। পাল্টা চাপ বৃদ্ধি করতে ঢাকাও ভারতে তাদের ভিসাকেন্দ্রে অনির্দিষ্টকালের জন্য তালা ঝোলায় বাংলাদেশ। তবে সে দেশের নতুন সরকারের আমলে পরিস্থিতি বদলের সম্ভাবনা তৈরি হয়েছে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
আগামী ২১ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ। পাঁচ ধাপে দেশের ৪ হাজার ৩৩২টি ইউনিয়ন পরিষদে নির্বাচন আয়োজনের পরিকল্পনা করেছে নির্বাচন কমিশন। দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং শেষ ধাপে ২৭ মে ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার নির্বাচন কমিশন ধাপভিত্তিক ইউনিয়ন পরিষদের তালিকা প্রকাশ করেছে।
রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়ার করা মামলার রায় ঘোষণা করছে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। ২০১৭ সালে রাখাইন রাজ্যে সেনা অভিযানে হত্যা, ধর্ষণ ও ব্যাপক নির্যাতনের অভিযোগের পাশাপাশি রোহিঙ্গাদের নাগরিকত্বহীনতার বিষয়টিও আলোচনায় এসেছে। গণহত্যার অভিযোগ প্রমাণিত হলে মিয়ানমারের আন্তর্জাতিক আইনি দায় প্রতিষ্ঠিত হতে পারে। তবে এই রায় রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন, ক্ষতিপূরণ ও নাগরিক অধিকার নিশ্চিত করতে কতটা কার্যকর হবে, তা নির্ভর করবে সিদ্ধান্ত বাস্তবায়নের ওপর।