রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

সৌদি আরবে আবারও শুরু হচ্ছে সিনেমার উৎসব

প্রকাশিত - ১৯ ফেব্রুয়ারি, ২০২৬   ১১:৩১ পিএম
webnews24

২৪ঘণ্টা  অনলাইন : বিশ্বের সিনেমাপ্রেমীদের কাছে ধীরে ধীরে গুরুত্বপূর্ণ কেন্দ্রে পরিণত হয়েছে সৌদি আরব। দেশটিতে বছরজুড়ে নানা চলচ্চিত্রভিত্তিক আয়োজনের মধ্যে অন্যতম সৌদি ফিল্ম ফেস্টিভাল, যার যাত্রা শুরু হয় ২০০৮ সালে।শুরু থেকেই সৌদি ও উপসাগরীয় অঞ্চলের চলচ্চিত্র বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে এই উৎসব। সেই ধারাবাহিকতায় আগামী ২৩ থেকে ২৯ এপ্রিল ২০২৬ পর্যন্ত দাহরানের ইথরা কেন্দ্রে অনুষ্ঠিত হবে উৎসবের ১২তম আসর।এবারের থিম রাখা হয়েছে ‘সিনেমা অব দ্য জার্নি’। অর্থাৎ প্রদর্শিত পূর্ণদৈর্ঘ্য ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রগুলোতে যাত্রা বা ভ্রমণের গল্প বিশেষভাবে গুরুত্ব পাবে।

গত বছরের মতো এবারও থাকছে স্পটলাইট অন সিনেমা। এই আয়োজনে কোরিয়ান চলচ্চিত্রের নান্দনিকতা, নির্মাণশৈলী ও সিনেমাটিক বৈশিষ্ট্য নিয়ে প্রদর্শনী এবং সেমিনারের আয়োজন করা হয়েছে।এর আগে উৎসবে জাপানি সিনেমাকে কেন্দ্র করে বিশেষ আয়োজন করা হয়েছিল।

উৎসবের প্রতিষ্ঠাতা ও পরিচালক আহমেদ আল মোল্লা বলেন, ‘আমাদের আয়োজনের মূল কেন্দ্র চলচ্চিত্র নির্মাতারা। এ বছরও আমরা নির্মাতাদের আমন্ত্রণ জানাতে পেরে আনন্দিত। আলোচনা, ধারণা বিনিময় এবং শেখার পরিবেশ সবই থাকবে।’ডেপুটি ডিরেক্টর তারিক আল খাওয়াজি বলেন, ‘উৎসবটি আঞ্চলিক সিনেমাকে আন্তর্জাতিক পর্যায়ে পরিচিত করতে এবং স্থানীয় প্রতিভাদের বিকাশে বড় ভূমিকা রাখছে।’

সপ্তাহব্যাপী এই আয়োজনে পূর্ণদৈর্ঘ্য ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শনের পাশাপাশি থাকবে ডকুমেন্টারি স্ক্রিনিং ও চিত্রনাট্য বিষয়ক বিশেষ কর্মশালা। নতুন নির্মাতাদের জন্য থাকবে প্রজেক্ট মার্কেট ও ইন্ডাস্ট্রি প্রোগ্রাম, যা তাদের কাজকে বৈশ্বিক পর্যায়ে তুলে ধরতে সহায়তা করবে।সময়ের সঙ্গে সঙ্গে সৌদি ফিল্ম ফেস্টিভাল শুধু প্রদর্শনী নয়, বরং আঞ্চলিক সিনেমাকে আন্তর্জাতিক পরিসরে তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্মে পরিণত হয়েছে।

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।