রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

হাজারীবাগে আগুন, চার ঘণ্টার চেষ্টায় নির্বাপণ

প্রকাশিত - ১৯ ফেব্রুয়ারি, ২০২৬   ১২:৩৬ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন: রাজধানীর হাজারীবাগে একটি ঝুটের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ৪ ঘণ্টার চেষ্টায় আগুন নির্বাপন করেছে। ১৯ ফেব্রুয়ারি ভোরের দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে সকাল সোয়া ৮টার দিকে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিটের ৪ ঘণ্টার চেষ্টায় আগুন নির্বাপন করা হয়।

সকালে বিষয়টি নিশ্চিত করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসিম। তিনি জানান, হাজারীবাগের কাঁচা বাজার এলাকায় চারতারা ভবনের চার তলায় আগুনের খবর পাই। এরপর মোহাম্মদপুর ফায়ার স্টেশন থেকে দুইটি এবং হাজারীবাগ ফায়ার স্টেশন থেকে দুইটি মোট চারটি ইউনিট ৩টা ৫৪ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায়। তাদের চার ঘণ্টার চেষ্টায় সকাল ৮টা ১৫ মিনিটে আগুন নির্বাপন করা হয়। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখন পর্যন্ত জানা যায়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, ভবনটিতে একাধিক প্রতিষ্ঠান রয়েছে যার মধ্যে কয়েকটি গার্মেন্টস ও একটি জুতার কারখানাসহ লেদার কারখানা আছে। কর্মচারী ও স্থানীয়দের ধারণা, চারতলায় থাকা একটি কারখানা থেকেই আগুনের সূত্রপাত হয়। সেহরির আগে ওই ভবনে আগুন লাগে।  

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
আগামী ২১ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ। পাঁচ ধাপে দেশের ৪ হাজার ৩৩২টি ইউনিয়ন পরিষদে নির্বাচন আয়োজনের পরিকল্পনা করেছে নির্বাচন কমিশন। দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং শেষ ধাপে ২৭ মে ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার নির্বাচন কমিশন ধাপভিত্তিক ইউনিয়ন পরিষদের তালিকা প্রকাশ করেছে।
রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়ার করা মামলার রায় ঘোষণা করছে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। ২০১৭ সালে রাখাইন রাজ্যে সেনা অভিযানে হত্যা, ধর্ষণ ও ব্যাপক নির্যাতনের অভিযোগের পাশাপাশি রোহিঙ্গাদের নাগরিকত্বহীনতার বিষয়টিও আলোচনায় এসেছে। গণহত্যার অভিযোগ প্রমাণিত হলে মিয়ানমারের আন্তর্জাতিক আইনি দায় প্রতিষ্ঠিত হতে পারে। তবে এই রায় রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন, ক্ষতিপূরণ ও নাগরিক অধিকার নিশ্চিত করতে কতটা কার্যকর হবে, তা নির্ভর করবে সিদ্ধান্ত বাস্তবায়নের ওপর।