রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

‘আমি আছি বলেই জয়ার ছবি তুলতে পারছেন

প্রকাশিত - ১৯ ফেব্রুয়ারি, ২০২৬   ১২:১৩ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন: বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী জয়া বচ্চন। ক্যামেরার সামনে হাসিমুখে পোজ দেওয়া তো দূরের কথা, পাপারাজ্জিদের দেখলেই যেন তেলে-বেগুনে জ্বলে ওঠেন তিনি। সাম্প্রতিক অতীতে পাপারাজ্জিদের নিয়ে কড়া মন্তব্যের জেরে সমালোচনার ঝড় উঠলেও, নিজের স্বভাব থেকে যে তিনি একচুলও নড়েননি, তার প্রমাণ মিলল আবারও।

১৮ ফেব্রুয়ারি মুম্বাইয়ে আয়োজিত একটি অনুষ্ঠানে লাল গালিচায় উপস্থিত ছিলেন জয়া বচ্চন। অনুষ্ঠান শেষে বলিউড নির্মাতা করণ জোহরের সঙ্গে একান্ত আলাপচারিতায় মগ্ন ছিলেন তিনি। ঠিক সেই মুহূর্তেই ক্যামেরার ফ্ল্যাশ ঝলকানি দিয়ে ওঠে চারপাশ থেকে। পাপারাজ্জিদের এমন তৎপরতায় শুরুতে কিছুটা সংযত থাকলেও শেষরক্ষা হয়নি।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, করণ জোহর হাস্যরসের ছলে পাপারাজ্জিদের বলছেন, ‘আমি এখানে আছি বলেই জয়া জির ছবি আপনারা এতক্ষণ ধরে তুলতে পারছেন। নাহলে এতক্ষণ ওনার দিকে ক্যামেরা তাক করে রাখতে পারতেন না।’ তবে করণ জোহর পাশ থেকে সরে যেতেই পাল্টে যায় দৃশ্যপট। মুহূর্তেই নিজের চেনা মেজাজে ফেরেন জয়া। ক্যামেরার দিকে চোখ পাকিয়ে তাকিয়ে কর্কশ স্বরে বলে ওঠেন, ‘যথেষ্ট হয়েছে, আর নয়।’

এর আগেও একাধিকবার সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা এবং পারিবারিক শিক্ষা নিয়ে প্রশ্ন তুলে কাঠগড়ায় দাঁড়িয়েছেন জয়া বচ্চন। একবার ক্ষোভ প্রকাশ করে তিনি বলেছিলেন, ‘এরা কারা? নোংরা জামাকাপড় পরে হাতে একটা ফোন নিয়ে আসা মানেই কি সাংবাদিকতা? আমার বাবা সাংবাদিক ছিলেন, তাই আমাকে শেখাতে আসবেন না সাংবাদিকতা কাকে বলে।’

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।