রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতের টানা জয়ের কীর্তি অক্ষুণ্ন

প্রকাশিত - ১৯ ফেব্রুয়ারি, ২০২৬   ১১:৪৪ এএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন: রীতিমতো উড়ছিলেন ভারতীয় ওপেনার অভিষেক শর্মা। তার আগ্রাসী ব্যাটিং দলকে ঝোড়ো শুরু এবং প্রতিপক্ষের ওপর নিয়ন্ত্রণ আরোপ করে। কিন্তু এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে হ্যাটট্রিক তিনবার ডাক (শূন্য রান) নিয়ে ফিরলেন তিনি। আসরের প্রথম ম্যাচে ‍যুক্তরাষ্ট্রের বিপক্ষে নামে ভারত, সেদিন প্রথম বলেই আউট হন অভিষেক। মাঝে অসুস্থতার কারণে এক ম্যাচ মিস দিয়ে পাকিস্তান ও নেদারল্যান্ডসের বিপক্ষে ফিরলেও তার রানের খাতা খোলা হয়নি।

টানা তিন ম্যাচে শূন্য রানে আউট হওয়ার নজির অবশ্য টি-টোয়েন্টি বিশ্বকাপে আরও তিনটি রয়েছে। তারা হচ্ছেন– ভারতীয় পেসার আশিষ নেহরা (২০১০-১৬), ওয়েস্ট ইন্ডিজের আন্দ্রে ফ্লেচার (২০০৯), উগান্ডার রজার মুকাসা (২০২৪)। এই তালিকায় সর্বশেষ নামটি অভিষেক শর্মার। অর্থাৎ, এখন পর্যন্ত চারজন ক্রিকেটার টি-টোয়েন্টি বিশ্বকাপে টানা সর্বোচ্চ ৩ ম্যাচে ডাক পেয়েছেন। 

আরও একটি বিব্রতকর রেকর্ডে নাম তুলেছেন অভিষেক। আন্তর্জাতিক টি-টোয়েন্টির এক পঞ্জিকাবর্ষে ওপেনার হিসেবে দ্বিতীয় সর্বোচ্চ ৫ বার শূন্য রানে আউট হয়েছেন ২৫ বছর বয়সী এই বাঁ–হাতি ব্যাটার। সমান সংখ্যক ডাক পাওয়ার রেকর্ড আছে থাইল্যান্ডের চালোয়েমওং চাটফাইসান (২০২৪), নেপালের কুশল ভুর্তেল (২০২৪), ইন্দোনেশিয়ার ধর্ম কেসুমা (২০২৫) এবং বাংলাদেশের পারভেজ হোসেন ইমনের (২০২৫)। বিব্রতকর এই রেকর্ডের নেতৃত্ব দিচ্ছেন পাকিস্তানি ওপেনার সাইম আইয়ুব। গত বছর তিনি ৬টি টি-টোয়েন্টিতে শূন্য রানে আউট হন।

১৮ ফেব্রুয়ারি  টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপপর্বের শেষ ম্যাচে ভারত মুখোমুখি হয় নেদারল্যান্ডসের। যেখানে অলরাউন্ড নৈপুণ্যে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের জিতিয়েছেন শিভাম দুবে। আগে ব্যাট করতে নেমে ভারত নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৯৩ রান তোলে। ৩১ বলে ৪ চার ও ৬ ছক্কায় সর্বোচ্চ ৬৬ রান আসে দুবের ব্যাট থেকে। এ ছাড়া ধীরগতির ব্যাটিংয়ে অধিনায়ক সূর্যকুমার ৩৪ এবং তিলক ভার্মা ৩১ রান করেন। ভারতের সঙ্গে লড়াই জমিয়ে তুলেছিল ডাচরা। তবে শেষপর্যন্ত তাদের থামতে ১৭৬ রানে। ভারতের ১৭ রানে জয় নিশ্চিতের পথে বরুণ চক্রবর্তী সর্বোচ্চ ৩ ও দুবে ২ উইকেট নিয়েছেন।

টানা চার ম্যাচ জিতে ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে সুপার এইটে খেলবে ভারত। পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপে তারা আগেই টানা সর্বোচ্চ ম্যাচ জেতার রেকর্ড গড়েছিল। সেই সংখ্যাটিকে এখন পর্যন্ত ১২–তে উন্নীত করেছে ভারত। টি-টোয়েন্টি বিশ্বকাপে দ্বিতীয় সর্বোচ্চ ৮টি করে জয়ের কীর্তি আছে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া। এ ছাড়া ৭টি করে টানা জিতেছিল ইংল্যান্ড ও ভারত।

গতকালকের ম্যাচে নেদার‌ল্যান্ডসের বিপক্ষে ভারত ৭ জন বোলার ব্যবহার করেছে, এর আগে পাকিস্তানের বিপক্ষেও তাদের বোলার সংখ্যা একই ছিল। এখন পর্যন্ত চলমান এই মেগা ইভেন্টে ১২ জন বোলার ব্যবহার করল সূর্যকুমারের দল, যা টি-টোয়েন্টি বিশ্বকাপের এক আসরে তাদের সর্বোচ্চ। এর আগে ২০০৯ আসরে ১১ বোলার ব্যবহার করেছিল ভারত। চলতি আসরে এখন পর্যন্ত দ্বিতীয় সর্বোচ্চ ৯টি ক্যাচ ছেড়েছে তারা। তাদের ওপরে আছে কেবল আয়ারল্যান্ড (১০)।
 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
ডান পায়ের কাফ মাসলের চোটে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ থেকে ছিটকে গেছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। তার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দিতে পারেন এইডেন মার্করাম। প্রথম টেস্টেও বাভুমার অনুপস্থিতিতে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। এদিকে ১ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজে বাভুমার অংশগ্রহণও অনিশ্চিত।
দুই দশকের পেশাদার ফুটবল ক্যারিয়ারের ইতি টেনে অবসরের ঘোষণা দিয়েছেন স্পেনের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার হুয়ান মাতা। ২০১০ বিশ্বকাপ ও ২০১২ ইউরো জয়ী দলের সদস্য ছিলেন তিনি। চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেডের হয়েও জিতেছেন একাধিক গুরুত্বপূর্ণ শিরোপা। তবে পেশাদার ফুটবল ছাড়লেও খেলাটির সঙ্গে সম্পর্ক বজায় রাখার কথা জানিয়েছেন ৩৮ বছর বয়সী এই তারকা।
এবারের সাফে সবচেয়ে ইতিবাচক দিক ভিডিও এসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রয়োগ। সাফ ভিএআর লাইট ব্যবহার করেছে এবং এটি থাইল্যান্ড থেকে পরিচালিত হয়েছে। সাফের দুই সেমিফাইনাল ও ফাইনালে ভিএআর ছিল। ভারত-ভুটান ম্যাচে ভিএআর প্রয়োজন পড়েছিল।
গত বছর র‍্যাংকিং ও রেটিংয়ে জায়গা না পাওয়ায় এবার আন্তর্জাতিক রেটিং ফিরে পাওয়াই অন্যতম লক্ষ্য। পাশাপাশি বিশ্বকাপের র‍্যাংকিংয়ের শর্ত পূরণ এবং চ্যাম্পিয়ন হলে এশিয়া রাগবির পরবর্তী সিরিজে খেলার সুযোগ তৈরি হবে।