রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

টানা চার জয়ে ভারতের সামনে দাঁড়াচ্ছে দক্ষিণ আফ্রিকা

প্রকাশিত - ১৮ ফেব্রুয়ারি, ২০২৬   ০৪:০৫ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন: টি-টোয়েন্টি বিশ্বকাপে নিয়মরক্ষার ম্যাচে দক্ষিণ আফ্রিকা চারটি পরিবর্তন এনে সংযুক্ত আরব আমিরাতের মুখোমুখি হয়। এই ম্যাচেও দাপট দেখিয়ে জিতেছে তারা, ৪০ বল হাতে রেখে ৬ উইকেটে আমিরাতকে হারিয়েছে। গ্রুপের চার ম্যাচের সবগুলো জিতে সুপার এইটের প্রস্তুতি নিলো প্রোটিয়ারা। সুপার এইটে হচ্ছে গতবারের ফাইনালের পুনরাবৃত্তি। ভারতের মুখোমুখি হওয়ার আগে মাঠের পারফরম্যান্সে আত্মবিশ্বাস বাড়িয়ে নিলো তারা।

জেসন স্মিথ, কেনা মাফাকা ও আনরিখ নর্কিয়েকে টুর্নামেন্টের প্রথম ম্যাচ খেলার সুযোগ দেয় দক্ষিণ আফ্রিকা। এছাড়া জর্জ লিন্ডেকেও ফেরানো হয়েছিল। ডেভিড মিলার, মার্কো জানসেন, কেশভ মহারাজ ও লুঙ্গি এনগিডিকে বিশ্রাম দেওয়া হয়।

এই দল নিয়েই আমিরাতকে মাত্র ১২২ রানে আটকে দেয় দক্ষিণ আফ্রিকা। টস জিতে ফিল্ডিং নেওয়ার সিদ্ধান্ত কাজে লাগাতে পেরেছে তারা। পাওয়ার প্লের শেষ দুই ওভারে চার রানের ব্যবধানে দুটি উইকেট তুলে নেয় প্রোটিয়ারা। ৪২ রানের মধ্যে মোহাম্মদ ওয়াসিম (২২) ও আরিয়ানশ শর্মা (১৩) বিদায় নেন।  

তারপর কেবল আলিশান শারাফু লড়াই করেছেন। ৩৮ বলে ৪৫ রান করে তিনি ১৮তম ওভারে বিদায় নেন। করবিন বশ দক্ষিণ আফ্রিকার পক্ষে সর্বোচ্চ তিন উইকেট নেন। চার ওভারে ১২ রান দেন তিনি। দুটি উইকেট পান নর্কিয়ে। লিন্ডে পেয়েছেন এক উইকেট।

লক্ষ্যে নেমে পাওয়ার প্লেতে ২ উইকেটে ৫৬ রান তোলে দক্ষিণ আফ্রিকা। এইডেন মার্করাম (২৮) ও কুইন্টন ডি কক (১৪) বড় ইনিংস খেলতে পারেননি। রায়ান রিকেলটন ও ডেভাল্ড ব্রেভিস ম্যাচ শেষ করে আসার পথে ছিলেন। কিন্তু ৬ বলের মধ্যে দুজনেই বিদায় নেন। রিকেলটন ৩০ ও ব্রেভিস ইনিংস সেরা ৩৬ রান করেন। 

ট্রিস্টান স্টাবস ও স্মিথ ৬ ও ৩ রানে অপরাজিত ছিলেন। ১৩.২ ওভারে ৪ উইকেটে ১২৩ রান করে দক্ষিণ আফ্রিকা। চার ম্যাচে চার জয়ে ৮ পয়েন্ট নিয়ে গ্রুপ পর্বের খেলা শেষ করল তারা। আগামী রোববার সুপার এইটে তারা ভারতের মুখোমুখি হবে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
ডান পায়ের কাফ মাসলের চোটে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ থেকে ছিটকে গেছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। তার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দিতে পারেন এইডেন মার্করাম। প্রথম টেস্টেও বাভুমার অনুপস্থিতিতে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। এদিকে ১ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজে বাভুমার অংশগ্রহণও অনিশ্চিত।
দুই দশকের পেশাদার ফুটবল ক্যারিয়ারের ইতি টেনে অবসরের ঘোষণা দিয়েছেন স্পেনের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার হুয়ান মাতা। ২০১০ বিশ্বকাপ ও ২০১২ ইউরো জয়ী দলের সদস্য ছিলেন তিনি। চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেডের হয়েও জিতেছেন একাধিক গুরুত্বপূর্ণ শিরোপা। তবে পেশাদার ফুটবল ছাড়লেও খেলাটির সঙ্গে সম্পর্ক বজায় রাখার কথা জানিয়েছেন ৩৮ বছর বয়সী এই তারকা।
এবারের সাফে সবচেয়ে ইতিবাচক দিক ভিডিও এসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রয়োগ। সাফ ভিএআর লাইট ব্যবহার করেছে এবং এটি থাইল্যান্ড থেকে পরিচালিত হয়েছে। সাফের দুই সেমিফাইনাল ও ফাইনালে ভিএআর ছিল। ভারত-ভুটান ম্যাচে ভিএআর প্রয়োজন পড়েছিল।
গত বছর র‍্যাংকিং ও রেটিংয়ে জায়গা না পাওয়ায় এবার আন্তর্জাতিক রেটিং ফিরে পাওয়াই অন্যতম লক্ষ্য। পাশাপাশি বিশ্বকাপের র‍্যাংকিংয়ের শর্ত পূরণ এবং চ্যাম্পিয়ন হলে এশিয়া রাগবির পরবর্তী সিরিজে খেলার সুযোগ তৈরি হবে।