রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

বিজয়-রাশমিকার বিয়ে নিয়ে কী ভবিষ্যদ্বাণী করলেন জ্যোতিষী?

প্রকাশিত - ১৭ ফেব্রুয়ারি, ২০২৬   ১১:১০ পিএম
webnews24

২৪ঘণ্টা  অনলাইন : ভারতীয় সিনেমার জনপ্রিয় তারকা জুটি বিজয় দেবরকোন্ডা ও রাশমিকা মান্দানা। এ জুটির প্রেম কারো অজানা নয়। গত বছরের অক্টোবরে হায়দরাবাদে বিজয়ের বাসভবনে বাগদান সারেন। গুঞ্জন রয়েছে, আগামী ২৬ ফেব্রুয়ারি সাতপাকে বাঁধা পড়বেন এই জুটি।  

এরই মধ্যে তাদের বিয়ের একটি কার্ড অন্তর্জালে ভাইরাল হয়েছে। তাতেও বিয়ের দিন ‘২৬ ফেব্রুয়ারি’ উল্লেখ করা হয়েছে। যদিও বিয়ের কার্ডের সত্যতা নিয়ে কোনো বক্তব্য দেননি রাশমিকা কিংবা বিজয়। 

এদিকে, বিজয়-রাশমিকার বিয়ে নিয়ে ভবিষ্যদ্বাণী করেছেন একজন জ্যোতিষী। বিষয়টি নিয়ে জ্যোতিষী প্রশান্ত কিনি তার মাইক্রোব্লগিং সাইট এক্সে (টুইটার) লেখেন—“ভালোবেসে বিয়ে করার পর সাফল্য পাবেন বিজয়।”  

গত জানুয়ারিতে আরেকটি পোস্টে জ্যোতিষী প্রশান্ত কিনি ভবিষ্যদ্বাণী করে লেখেন—“প্রেমের বিচ্ছেদ অথবা বিয়ের পর বিজয়ের সিনেমা বক্স অফিসে হিট করবে।” জ্যোতিষীর এসব ভবিষ্যদ্বাণী সিনেমা নিয়ে নেটিজেনরা চর্চায় মেতেছেন। তবে এ নিয়ে একটি শব্দও উচ্চারণ করেননি তারকা জুটি বিজয়-রাশমিকা।  

রাশমিকা-বিজয়ের ফাঁস হওয়া আমন্ত্রণপত্রে বিয়ের তারিখ হিসেবে উল্লেখ রয়েছে ২৬ ফেব্রুয়ারি। রাজকীয় আবহের জন্যই এই জুটি বিয়ের ভেন্যু হিসেবে বেছে নিয়েছেন রাজস্থানের ঐতিহাসিক শহর উদয়পুর। তবে বিয়েটি হবে খুব সীমিত পরিসরে হবে। পরিবার, ঘনিষ্ঠ বন্ধু-বান্ধব এবং চলচ্চিত্র অঙ্গনের হাতে গোনা কিছু মানুষই অতিথির তালিকায় থাকবেন। 

আগামী ২৪ ফেব্রুয়ারি থেকে শুরু হবে প্রি-ওয়েডিং অনুষ্ঠান। বিশেষত্ব হলো বিয়ের সব আনুষ্ঠানিকতায় থাকবে তেলুগু ও কুর্গি—দুই পরিবারের সাংস্কৃতিক ঐতিহ্যের মেলবন্ধন। হায়দরাবাদে বড় পরিসরে বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হবে। আমন্ত্রণপত্র থেকে জানা যায়, আগামী ৪ মার্চ সন্ধ্যা ৭টায়, তাজ কৃষ্ণ হোটেলে অনুষ্ঠানটির আয়োজন করা হবে।

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।