রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

দায়িত্ব শেষে দেশে থাকতে চান স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রকাশিত - ১৭ ফেব্রুয়ারি, ২০২৬   ০৩:৫৯ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন: দায়িত্ব শেষ করার পর অবশ্যই দেশে থাকবেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব) জাহাঙ্গীর আলম চৌধুরী। ১৭ ফেব্রুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে তার বিদায়ী সভায় এসব কথা বলেন তিনি। তিনি বলেন, একটা নির্ভেজাল, উৎসবমুখর ও ক্রেডিবল নির্বাচন হয়েছে।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্বাচনের দিন ব্যালট বাক্স ছিনতাই এমন ঘটনা ঘটেনি। যদিও কুলাউড়ার একটি ঘটনা ঘটতে গিয়েছিল সেটা সঙ্গে সঙ্গে উদ্ধার করা গেছে। আমাদের সব চেয়ে বড় ভালো লাগার বিষয় হচ্ছে একটি ফ্রি-ফেয়ার ইলেকশন হয়েছে।

দেড় বছরে এই মন্ত্রণালয়ের কি দুর্বলতা দেখেছেন। সেগুলো সমাধান করতে কি পদক্ষেপ নিয়েছেন? এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, আমি একটি ভঙ্গুর পরিস্থিতিতে দায়িত্ব নিয়েছিলাম কিন্তু এখন স্থিতিশীল অবস্থায় রয়েছে। সামনের স্বরাষ্ট্র মন্ত্রীর জন্য চ্যালেঞ্জ কি থাকবে? এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, বাস্তব জীবনে সবসময় চ্যালেঞ্জ আছে। তবে এটা দৃঢ়তার সঙ্গে মোকাবিলা করতে হবে। সামনে যে মন্ত্রী হবে তার জন্য দোয়া থাকবে।

তিনি বলেন, আমাদের সঙ্গে যারা কাজ করেছে তারা সবাই ধন্যবাদ পাওয়ার যোগ্য। পাসপোর্টে পুলিশ ভেরিফিকেশন বন্ধ করায় কিছুটা স্বস্তি আসছে। দেশে থাকবেন কিনা জানতে চাইলে তিনি বলেন, অবশ্যই দেশে থাকবো। কেউ কখনো বলতে পারবে না, আমার আত্মীয় কেউ কখনো কারো কাছে সুপারিশ করেছে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
আগামী ২১ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ। পাঁচ ধাপে দেশের ৪ হাজার ৩৩২টি ইউনিয়ন পরিষদে নির্বাচন আয়োজনের পরিকল্পনা করেছে নির্বাচন কমিশন। দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং শেষ ধাপে ২৭ মে ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার নির্বাচন কমিশন ধাপভিত্তিক ইউনিয়ন পরিষদের তালিকা প্রকাশ করেছে।
রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়ার করা মামলার রায় ঘোষণা করছে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। ২০১৭ সালে রাখাইন রাজ্যে সেনা অভিযানে হত্যা, ধর্ষণ ও ব্যাপক নির্যাতনের অভিযোগের পাশাপাশি রোহিঙ্গাদের নাগরিকত্বহীনতার বিষয়টিও আলোচনায় এসেছে। গণহত্যার অভিযোগ প্রমাণিত হলে মিয়ানমারের আন্তর্জাতিক আইনি দায় প্রতিষ্ঠিত হতে পারে। তবে এই রায় রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন, ক্ষতিপূরণ ও নাগরিক অধিকার নিশ্চিত করতে কতটা কার্যকর হবে, তা নির্ভর করবে সিদ্ধান্ত বাস্তবায়নের ওপর।