রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

মৌসুমীর নতুন সিনেমা ‘অর্ধাঙ্গিনী’

প্রকাশিত - ১৬ ফেব্রুয়ারি, ২০২৬   ০৫:১৬ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন: দীর্ঘ তিন বছর ধরে যুক্তরাষ্ট্রে অবস্থানরত ঢালিউডের চিত্রনায়িকা মৌসুমী। শিগগিরই মুক্তি পেতে যাচ্ছে তার অভিনীত নতুন সিনেমা ‘অর্ধাঙ্গিনী’। তবে নির্মাতা সৈয়দ আর ইমন পরিচালিত এই সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে না। 

নির্মাতা জানিয়েছেন, সিনেমাটির শুটিং হয়েছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক ও নিউ জার্সিতে। প্রথমে টেলিফিল্ম হিসেবে অর্ধাঙ্গিনীর শুটিং শুরু হয়। নির্মাণ শেষে যুক্তরাষ্ট্রে একটি প্রিমিয়ার শো অনুষ্ঠিত হয়। সেখানে সিনেমাটির দৈর্ঘ্য ছিল ১ ঘণ্টা ২০ মিনিট। সিনেমাটি প্রথমে টেলিফিল্ম হিসেবে নির্মিত হলেও পরে সম্পাদনার মাধ্যমে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রে রূপ দেওয়া হয়। নির্মাতা আরও জানিয়েছেন, ২০২৪ সালেই এটি মুক্তির পরিকল্পনা ছিল, কিন্তু দেশের রাজনৈতিক পরিস্থিতি ও যুক্তরাষ্ট্রে হল প্রাপ্তিজনিত জটিলতায় তা সম্ভব হয়নি।

মানবিক সম্পর্ক ও পারিবারিক মূল্যবোধের গল্প নিয়ে নির্মিত এই সিনেমায় মৌসুমী ছাড়াও অভিনয় করেছেন তরিকুল ইসলাম মিঠু, জলি আহমেদ, সারোয়ার প্রেমেলসহ আরও অনেকে। ছবির প্রযোজক তরিকুল ইসলাম মিঠু এবং সংগীত পরিচালনা করেছেন মেহেদী হাসান তামজিদ। আধুনিক জীবনের আত্মকেন্দ্রিকতা ও সামাজিক বাস্তবতাই এই সিনেমার মূল উপজীব্য। সিনেমাটির প্রযোজক তরিকুল ইসলাম মিঠু এবং সংগীত পরিচালনা করেছেন মেহেদী হাসান তামজিদ। জানা গেছে, সিনেমাটি ‘বিডিফিল্মস ইউএসএ’ নামের ইউটিউব চ্যানেলে দেখা যাবে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।