রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

বাঁচামরার লড়াইয়ের আগে অস্ট্রেলিয়া দলে বড় তারকা

প্রকাশিত - ১৬ ফেব্রুয়ারি, ২০২৬   ০৪:৫৪ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন: ইনজুরিতে ছিটকে যাওয়া জশ হ্যাজেলউডের শূন্যতা পূরণ করল অস্ট্রেলিয়া। বিশ্বকাপ স্কোয়াডে আনুষ্ঠানিকভাবে স্টিভ স্মিথকে অন্তর্ভুক্ত করা হয়েছে। ১৬ ফেব্রুয়ারি শ্রীলঙ্কার বিপক্ষে সন্ধ্যার ম্যাচে প্রয়োজনে তাকে নামানো যাবে।

জিম্বাবুয়ের বিপক্ষে বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে হেরে গিয়ে খাদের কিনারায় অস্ট্রেলিয়া। আজ শ্রীলঙ্কার বিপক্ষে জিততে হবে তাদেরকে। নয়তো নিজেদের শেষ ম্যাচে জেতার পাশাপাশি তাকিয়ে থাকতে হবে অন্য ম্যাচগুলোর ফলের দিকে। এই সঙ্কটময় মুহূর্তে বড় তারকাকে ডাকল অস্ট্রেলিয়া।

আয়ারল্যান্ডের বিপক্ষে অস্ট্রেলিয়ার প্রথম ম্যাচের আগে চোট পান মিচেল মার্শ। তারপর স্মিথকে উড়িয়ে আনা হয়। দলের সঙ্গেই তিনি পাল্লেকেলেতে শেষ দুটি গ্রুপ ম্যাচ খেলতে চলে এসেছেন।

শ্রীলঙ্কা ম্যাচের আগে রোববার অনুশীলন করেছেন স্মিথ। তবে তিনি খেলবেন কি না সেই ব্যাপারে নিশ্চিত করা হয়েছিল। মার্শ নেট সেশনে লম্বা সময় অনুশীলন করেছেন এবং সেরে ওঠার লড়াইয়ে ইতিবাচক সাড়া দিচ্ছেন। জিম্বাবুয়ের বিপক্ষে হাতে আঘাত পেলেও মার্কাস স্টয়নিস সুখবর পেয়েছেন। তার ইনজুরি গুরুতর নয়।

টুর্নামেন্ট শুরুর আগেই হ্যাজেলউড ছিটকে যান। অ্যাশেজ থেকে ছিটকে যাওয়া হ্যামস্ট্রিং ইনজুরি থেকে সেরে ওঠার পথে গোড়ালির সমস্যায় পড়েন এই পেসার। তার বিশ্বকাপও শেষ হয়ে যায়। তাৎক্ষণিকভাবে তার স্থলাভিষিক্ত ঘোষণা করেছিল না অস্ট্রেলিয়ার নির্বাচক কমিটি।

২০২৪ সালে স্মিথ সবশেষ আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছেন। তবে সবশেষ বিগ ব্যাশ লিগে দুর্দান্ত ফর্মে ছিলেন তিনি। ৫৯.৮০ গড়া ও ১৬৭.৯৭ স্ট্রাইক রেটে ২৯৯ রান করেন।  সব মিলিয়ে টি-টোয়েন্টিতে স্মিথের গড় ২৪.৮৬। স্ট্রাইক রেট ১২৫.৪৫। কিন্তু অস্ট্রেলিয়ার হয়ে শেষ ম্যাচ খেলার পর লিগ ও ফ্র্যাঞ্চাইজিতে তিনি ৪৯.৭৩ গড় ও ১৫৬.১৯ গড়ে রান করেছেন।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
ডান পায়ের কাফ মাসলের চোটে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ থেকে ছিটকে গেছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। তার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দিতে পারেন এইডেন মার্করাম। প্রথম টেস্টেও বাভুমার অনুপস্থিতিতে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। এদিকে ১ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজে বাভুমার অংশগ্রহণও অনিশ্চিত।
দুই দশকের পেশাদার ফুটবল ক্যারিয়ারের ইতি টেনে অবসরের ঘোষণা দিয়েছেন স্পেনের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার হুয়ান মাতা। ২০১০ বিশ্বকাপ ও ২০১২ ইউরো জয়ী দলের সদস্য ছিলেন তিনি। চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেডের হয়েও জিতেছেন একাধিক গুরুত্বপূর্ণ শিরোপা। তবে পেশাদার ফুটবল ছাড়লেও খেলাটির সঙ্গে সম্পর্ক বজায় রাখার কথা জানিয়েছেন ৩৮ বছর বয়সী এই তারকা।
এবারের সাফে সবচেয়ে ইতিবাচক দিক ভিডিও এসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রয়োগ। সাফ ভিএআর লাইট ব্যবহার করেছে এবং এটি থাইল্যান্ড থেকে পরিচালিত হয়েছে। সাফের দুই সেমিফাইনাল ও ফাইনালে ভিএআর ছিল। ভারত-ভুটান ম্যাচে ভিএআর প্রয়োজন পড়েছিল।
গত বছর র‍্যাংকিং ও রেটিংয়ে জায়গা না পাওয়ায় এবার আন্তর্জাতিক রেটিং ফিরে পাওয়াই অন্যতম লক্ষ্য। পাশাপাশি বিশ্বকাপের র‍্যাংকিংয়ের শর্ত পূরণ এবং চ্যাম্পিয়ন হলে এশিয়া রাগবির পরবর্তী সিরিজে খেলার সুযোগ তৈরি হবে।