রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

ইউটিউবে দেখা যাবে মৌসুমীর ‘অর্ধাঙ্গিনী’

প্রকাশিত - ১৫ ফেব্রুয়ারি, ২০২৬   ১১:২৫ পিএম
webnews24

২৪ঘণ্টা  অনলাইন : প্রায় তিন বছর ধরে যুক্তরাষ্ট্রে আছেন চিত্রনায়িকা আরিফা পারভিন জামান মৌসুমী। সেখানে তাকে নিয়ে সামাজিক ও পারিবারিক গল্পে ‘অর্ধাঙ্গিনী’ নামের সিনেমা নির্মাণ করেছেন নির্মাতা সৈয়দ আর ইমন।ইমন জানিয়েছেন, সিনেমাটির শুটিং হয়েছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক ও নিউ জার্সিতে। প্রথমে টেলিফিল্ম হিসেবে অর্ধাঙ্গিনীর শুটিং শুরু হয়। নির্মাণ শেষে যুক্তরাষ্ট্রে একটি প্রিমিয়ার শো অনুষ্ঠিত হয়। সেখানে সিনেমাটির দৈর্ঘ্য ছিল ১ ঘণ্টা ২০ মিনিট। পরবর্তীতে সিনেমাটি বড় পর্দায় মুক্তির সিদ্ধান্ত নেন নির্মাতা। সে সময় নতুন করে সম্পাদনা ও সংযোজন করে সিনেমাটির দৈর্ঘ্য করা হয় এক ঘণ্টা ৫৬ মিনিট।

ইমন বলেন, ২০২৪ সালে সিনেমাটি মুক্তির জন্য প্রস্তুত ছিল। কিন্তু জুলাইয়ের গণ-অভ্যুত্থান ও পরবর্তী রাজনৈতিক অস্থিরতায় বাংলাদেশে সিনেমাটি মুক্তি দিতে পারেননি তিনি। এরপর নানা জটিলতায় যুক্তরাষ্ট্রেও হল পাওয়া সম্ভব হয়নি। তাই রোজার ঈদ ঘিরে একটি ইউটিউব চ্যানেলে শিগগিরই সিনেমাটি প্রচার করা হবে।

চিত্রনাট্য নিয়ে ইমন বলেন, এটি মূলত সময়ের সঙ্গে বদলে যাওয়া মানবিক সম্পর্ক ও পারিবারিক মূল্যবোধের গল্প। আধুনিক জীবনে মানুষ ধীরে ধীরে আত্মকেন্দ্রিক হয়ে পড়ছে, বিপদে মানুষ মানুষের পাশে দাঁড়াচ্ছে না, এই বাস্তবতা থেকেই সিনেমাটির গল্প ভাবনা, আশা করি গল্পটা দর্শকের পছন্দ হবে।

‘অর্ধাঙ্গিনী’ সিনেমায় মৌসুমী ছাড়াও আরও অভিনয় করেছেন তরিকুল ইসলাম মিঠু, জলি আহমেদ, সারোয়ার প্রেমেল, সুমিত চৌধুরী, নওশীন মৃদুলা, জয় চৌধুরীসহ আরও অনেকে। সিনেমাটির প্রযোজক তরিকুল ইসলাম মিঠু এবং সংগীত পরিচালনা করেছেন মেহেদী হাসান তামজিদ। সিনেমাটি ‘বিডিফিল্মস ইউএসএ’ নামের ইউটিউব চ্যানেলে দেখা যাবে।

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।