রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

নেপালকে বিদায় করে সুপার এইটে ওয়েস্ট ইন্ডিজ

প্রকাশিত - ১৫ ফেব্রুয়ারি, ২০২৬   ০৩:৩৮ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন: আগের দিন নিউজিল্যান্ডকে উড়িয়ে দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে এক পা দিয়েছিল দক্ষিণ আফ্রিকা। ১৫ ফেব্রুয়ারি মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে নেপালের বিপক্ষে প্রত্যাশিত জয়ে ওয়েস্ট ইন্ডিজ প্রথম দল হিসেবে সুপার এইট নিশ্চিত করল। ২৮ বল হাতে রেখে ৯ উইকেটে জিতেছে তারা।

জেসন হোল্ডারের দুর্দান্ত বোলিংয়ে নেপালকে ৮ উইকেটে ১৩৩ রানে থামায় ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিবিয়ান পেসার ৪ ওভারে ২৭ রান দিয়ে চার উইকেট নেন। ম্যাচসেরা হয়েছেন তিনি। ৪৬ রানে পাঁচ উইকেট হারিয়ে একশ করা নিয়ে শঙ্কায় ছিল নেপাল। দীপেন্দ্র সিং আইরি ৪৭ বলে তিনটি করে চার-ছয়ে ৫৮ রানে অপরাজিত থেকে দলীয় স্কোর তিন অঙ্কের ঘরে নেন। তার সঙ্গে সোমপাল কামি ২৬ বলে ইনিংস সর্বোচ্চ ৫৪ রানের জুটি গড়েন। তিনি ১৫ বলে ২৬ রানে অপরাজিত ছিলেন।

লক্ষ্যে নেমে পাওয়ার প্লের শেষ ওভারে ব্র্যান্ডন কিংকে (২২) ফেরায় নেপাল। তার ১৭ বলের ইনিংসের পর আর কোনো উইকেট হারায়নি ক্যারিবিয়ানরা। শাই হোপ ও শিমরন হেটমায়ারের ৫৯ বলে ৯১ রানের অপরাজিত জুটিতে ১৫.২ ওভারে জিতে যায় তারা। ৪৪ বলে ৫ চার ও ৩ ছয়ে ৬১ রানে অপরাজিত ছিলেন হোপ। হেটমায়ার খেলছিলেন ৪৬ রানে। 

এই জয়ে ‘সি’ গ্রুপের শীর্ষস্থান মজবুত করার পাশাপাশি ৬ পয়েন্ট নিয়ে পরের ধাপে খেলা নিশ্চিত করেছে ওয়েস্ট ইন্ডিজ। ওমানের পর টুর্নামেন্টের দ্বিতীয় দল হিসেবে বিদায় নিয়েছে নেপাল।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
ডান পায়ের কাফ মাসলের চোটে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ থেকে ছিটকে গেছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। তার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দিতে পারেন এইডেন মার্করাম। প্রথম টেস্টেও বাভুমার অনুপস্থিতিতে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। এদিকে ১ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজে বাভুমার অংশগ্রহণও অনিশ্চিত।
দুই দশকের পেশাদার ফুটবল ক্যারিয়ারের ইতি টেনে অবসরের ঘোষণা দিয়েছেন স্পেনের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার হুয়ান মাতা। ২০১০ বিশ্বকাপ ও ২০১২ ইউরো জয়ী দলের সদস্য ছিলেন তিনি। চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেডের হয়েও জিতেছেন একাধিক গুরুত্বপূর্ণ শিরোপা। তবে পেশাদার ফুটবল ছাড়লেও খেলাটির সঙ্গে সম্পর্ক বজায় রাখার কথা জানিয়েছেন ৩৮ বছর বয়সী এই তারকা।
এবারের সাফে সবচেয়ে ইতিবাচক দিক ভিডিও এসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রয়োগ। সাফ ভিএআর লাইট ব্যবহার করেছে এবং এটি থাইল্যান্ড থেকে পরিচালিত হয়েছে। সাফের দুই সেমিফাইনাল ও ফাইনালে ভিএআর ছিল। ভারত-ভুটান ম্যাচে ভিএআর প্রয়োজন পড়েছিল।
গত বছর র‍্যাংকিং ও রেটিংয়ে জায়গা না পাওয়ায় এবার আন্তর্জাতিক রেটিং ফিরে পাওয়াই অন্যতম লক্ষ্য। পাশাপাশি বিশ্বকাপের র‍্যাংকিংয়ের শর্ত পূরণ এবং চ্যাম্পিয়ন হলে এশিয়া রাগবির পরবর্তী সিরিজে খেলার সুযোগ তৈরি হবে।