রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

রাশিয়ার বিরোধী দলের নেতাকে বিষপ্রয়োগে হত্যা করা হয়েছে

প্রকাশিত - ১৫ ফেব্রুয়ারি, ২০২৬   ০৩:১৯ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন: রাশিয়ার বিরোধী দলের নেতা অ্যালেক্সি নাভালনিকে বিষ প্রয়োগ করে হত্যা করা হয়েছে বলে দাবি করেছে যুক্তরাজ্য। ১৪ ফেব্রুয়ারি জার্মানির বার্লিনের নিরাপত্তা সম্মেলনে যুক্তরাজ্য জানায়, তারা এবং তাদের মিত্ররা নাভালনির দেহে পাওয়া উপাদানের নমুনা যাচাই করে এমন বিশ্বাসে পৌঁছেছেন। দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইভেট কুপার বলেছেন, “শুধুমাত্র রুশ সরকারের কাছে এই বিষ প্রয়োগের সুযোগ ছিল।” নাভালনি সাইবেরিয়ার একটি জেলে বন্দি থাকা অবস্থায় দুই বছর আগে মারা যান।

রুশ বার্তাসংস্থা তাস নিউজ জানিয়েছে, রাশিয়ার সরকার যুক্তরাজ্যের এ দাবিকে প্রোপাগান্ডা হিসেবে অভিহিত করেছে। তবে ব্রিটিশ মন্ত্রী বলেছেন, নাভালনির দেহে এপিবাটিডিন নামের বিষ পাওয়ার বিষয়ে রাশিয়া কোনো কিছু বলেনি। এ বিষ দক্ষিণ আমেরিকার বন্য ব্যাঙের মধ্যে থাকে।

তিনি বলেছেন, “রাশিয়ার সরকার নাভালনিকে হুমকি হিসেবে দেখত। এই ধরনের বিষ প্রয়োগ করার মাধ্যমে রাশিয়া রাষ্ট্র হিসেবে এটিই প্রমাণ করেছে যে, তাদের হাতে কতটা জঘন্য ও ঘৃণ্য সব অস্ত্র রয়েছে এবং রাজনৈতিক বিরোধীদের নিয়ে তারা কতটা চরম আতঙ্কে থাকে।”

তিনি আরও বলেছেন, "সাইবেরিয়ার এক দুর্গম কারাগারে বন্দি থাকা অবস্থায় নাভালনির ওপর এই প্রাণঘাতী বিষ প্রয়োগ করার মতো সামর্থ্য, উদ্দেশ্য এবং সুযোগ—এই তিনটিই কেবল রাশিয়া সরকারের ছিল। তাই তার মৃত্যুর জন্য আমরা তাদেরকেই দায়ী করছি।"

“এপিবাটিডিন প্রাকৃতিকভাবে দক্ষিণ আমেরিকার বন্য বিষাক্ত ব্যাঙের শরীরে পাওয়া যায়। বন্দি অবস্থায় থাকা বা পোষা ব্যাঙের শরীরে এই বিষ তৈরি হয় না, আর রাশিয়ায় এটি প্রাকৃতিকভাবে পাওয়ার কোনো সুযোগই নেই। তাই নাভালনির শরীরে এই বিষের উপস্থিতির পেছনে কোনো স্বাভাবিক ব্যাখ্যা থাকতে পারে না।”— যোগ করেন ব্রিটিশ মন্ত্রী।

সূত্র: বিবিসি

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
সৌদি আরবের রাজধানী রিয়াদে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির গুরুত্বপূর্ণ পিআইএফ টাওয়ার। বৃহস্পতিবার ভোরে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ছোড়া ক্ষেপণাস্ত্রের হুমকি মোকাবিলার সময় এ ঘটনা ঘটে। ভবনটির কয়েকটি তলার বাইরের অংশ ও জানালার কাচ ভেঙে গেছে। পিআইএফ টাওয়ারে সৌদি আরবের সার্বভৌম সম্পদ তহবিলের সদর দপ্তর অবস্থিত। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।
রোহিঙ্গা গণহত্যার মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের রায়ের পর নতুন করে আলোচনায় এসেছেন মিয়ানমারের সাবেক নেত্রী অং সান সু চি ও সামরিক শাসক মিন অং হ্লেইং। ২০১৭ সালে রোহিঙ্গাদের বিরুদ্ধে সামরিক অভিযানের সময় সু চির নীরবতা এবং সেনাবাহিনীর নেতৃত্বে মিন অং হ্লেইংয়ের ভূমিকা তাদের আন্তর্জাতিক ভাবমূর্তিকে প্রশ্নের মুখে ফেলেছে। বিশ্লেষকদের মতে, এই রায় মিয়ানমারের রাজনৈতিক নেতৃত্বের অতীত ভূমিকা ও আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার ওপর দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে পারে।
সাক্ষাতে উভয় পক্ষ ভবিষ্যতে সামরিক ও প্রতিরক্ষা সহযোগিতাসহ বাংলাদেশ ও চীনের সার্বিক কৌশলগত ও দ্বিপাক্ষিক অংশীদারত্বকে আরও শক্তিশালী এবং নতুন উচ্চতায় নিয়ে যেতে চায় চীন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের শেনজেনে পৌঁছেছেন। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। এপেক সম্মেলনের ফাঁকে বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিয়ে তাঁদের প্রথম ত্রিপক্ষীয় বৈঠক হওয়ার কথা। ইউক্রেন যুদ্ধ, ইরান পরিস্থিতি, পারমাণবিক নিরস্ত্রীকরণ ও আন্তর্জাতিক বাণিজ্য আলোচনায় গুরুত্ব পেতে পারে।