রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের ব্রিফিং ১৪ ফেব্রুয়ারি

প্রকাশিত - ১৪ ফেব্রুয়ারি, ২০২৬   ১২:৩৪ এএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : প্রধান উপদেষ্টার প্রেস উইং ১৪ ফেব্রুয়ারি এক প্রেস ব্রিফিং ডেকেছে। রাজধানীর বেইলি রোডে অবস্থিত ফরেন সার্ভিস একাডেমি-তে সকাল ১১টায় এ ব্রিফিং অনুষ্ঠিত হবে।

১৩ ফেব্রুয়ারি সন্ধ্যায় গণমাধ্যমকে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার জ্যেষ্ঠ সহকারী প্রেসসচিব ফয়েজ আহম্মদ। তিনি জানান, শনিবার প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস-এর বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ গণমাধ্যমকে ব্রিফ করবেন। গণমাধ্যম প্রতিনিধিদের নির্ধারিত সময় উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে।

গত বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সম্পন্ন হয়েছে। বেসরকারি ফল অনুযায়ী, দুই-তৃতীয়াংশের বেশি আসনে বিজয়ী হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-নেতৃত্বাধীন জোট।

ধারণা করা হচ্ছে, শনিবারের প্রেস ব্রিফিংয়ে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ, ক্ষমতা হস্তান্তর এবং অন্তর্বর্তী সরকারের পরবর্তী করণীয় বিষয়ে বিস্তারিত জানানো হতে পারে।
 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
আগামী ২১ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ। পাঁচ ধাপে দেশের ৪ হাজার ৩৩২টি ইউনিয়ন পরিষদে নির্বাচন আয়োজনের পরিকল্পনা করেছে নির্বাচন কমিশন। দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং শেষ ধাপে ২৭ মে ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার নির্বাচন কমিশন ধাপভিত্তিক ইউনিয়ন পরিষদের তালিকা প্রকাশ করেছে।
রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়ার করা মামলার রায় ঘোষণা করছে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। ২০১৭ সালে রাখাইন রাজ্যে সেনা অভিযানে হত্যা, ধর্ষণ ও ব্যাপক নির্যাতনের অভিযোগের পাশাপাশি রোহিঙ্গাদের নাগরিকত্বহীনতার বিষয়টিও আলোচনায় এসেছে। গণহত্যার অভিযোগ প্রমাণিত হলে মিয়ানমারের আন্তর্জাতিক আইনি দায় প্রতিষ্ঠিত হতে পারে। তবে এই রায় রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন, ক্ষতিপূরণ ও নাগরিক অধিকার নিশ্চিত করতে কতটা কার্যকর হবে, তা নির্ভর করবে সিদ্ধান্ত বাস্তবায়নের ওপর।