রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

ভোট দিয়ে সন্তুষ্ট 'আবুল হায়াত'

প্রকাশিত - ১২ ফেব্রুয়ারি, ২০২৬   ০৯:৩২ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন: সারাদেশে উৎসবমুখর পরিবেশে চলছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সাধারণ মানুষের পাশাপাশি এতে অংশ নিচ্ছেন শোবিজ অঙ্গনের তারকারা, শিল্পীরা। এরই ধারাবাহিকতায় ভোট দিয়েছেন দেশের প্রবীণ অভিনেতা আবুল হায়াত। ১২ ফেব্রুয়ারি সকাল পৌনে ১০টার দিকে ঢাকা-৮ আসনভুক্ত ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে উপস্থিত হয়ে তিনি নিজের ভোটটি দেন। 

এ সময় অভিনেতা সংবাদ মাধ্যমের মুখোমুখি হলে জানান, মাঝের তিনটি বিতর্কিত নির্বাচন (২০১৪, ২০১৮ ও ২০২৪) বাদে বাংলাদেশের জন্মলগ্ন থেকে শুরু করে এ পর্যন্ত প্রায় প্রতিটি নির্বাচনেই অংশ নিয়েছেন এই গুণী শিল্পী। ভোট দেওয়া শেষে বর্তমান পরিস্থিতির প্রশংসা করে তিনি বলেন, এবারের নির্বাচনের পরিবেশ এখন পর্যন্ত বেশ ভালো এবং সুন্দর। আমি কোনো ধরনের অসুবিধা বা বিশৃঙ্খলা দেখিনি।

উল্লেখ্য, আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে সারাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ বিরতিহীনভাবে শুরু হয়েছে, যা চলবে বিকেল ৪টা পর্যন্ত। সাধারণ মানুষের পাশাপাশি চলচ্চিত্র ও নাট্যাঙ্গনের তারকারাও সকাল থেকে স্বতঃস্ফূর্তভাবে বিভিন্ন কেন্দ্রে ভোট দিচ্ছেন। এখন পর্যন্ত দেশের কোথাও বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি এবং সাধারণ ভোটাররা নির্বিঘ্নে ভোট দিতে পেরে সন্তোষ প্রকাশ করেছেন।

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।