রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

এখনও দিনে ৫-৭ কিমি দৌড়োন সানিয়া

প্রকাশিত - ১২ ফেব্রুয়ারি, ২০২৬   ০২:৪০ এএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : তিনি অবসরপ্রাপ্ত। বয়স প্রায় ৪০। সন্তানের বয়স ৭ পেরিয়েছে। কিন্তু এক সময়ে টেনিসের কোর্টে তাঁকে টেক্কা দিতে নাভিশ্বাস উঠত তাবড় তাবড় খেলোয়াড়দেরও। সেই সানিয়া মির্জার এখন একটিই স্বপ্ন, আজ থেকে ১০ বছর পরেও তিনি নিজেকে ফিট দেখতে চান। ১৭ বছরের পুত্রসন্তানের সঙ্গে টেনিস খেলতে চান, দৌড়াদৌড়ি করতে চান সমান শক্তি নিয়ে। আর তার জন্য একলা মা সানিয়া এখন থেকেই শরীর-স্বাস্থ্য সম্পর্কে সচেতন। তাই সকাল থেকে নিয়ম করে শরীরচর্চা করেন তিনি।

মূলত শক্তিবৃদ্ধি বা স্ট্রেংথ ট্রেনিংয়ের ব্যায়াম করেন সানিয়া। নিয়মিত পিলাটিজ করারও অভ্যাস রয়েছে তার। তবে এই মুহূর্তের সময়ের অভাবে পিলাটিজ করা হয়ে উঠছে না। শীত, বসন্তের সময়ে নিয়ম করে বাইরে ছুটতে যান সানিয়া। রোজ ৫-৭ কিমি ছোটেন তিনি।

টেনিস কোর্ট থেকে অবসর নিয়েছেন। নিয়মিত পেশাদার খেলাধুলোর বাইরে। ফলে আগের মতো নিয়মকানুন মেনে চলার তাগিদও নেই। কিন্তু তা বলে অস্বাস্থ্যকর, অনিয়মিত যাপনের ফাঁদে পা দেননি টেনিসতারকা সানিয়া। আগে নিয়মিত খেলার সুবাদে শরীর থেকে অতিরিক্ত মেদ এমনিই ঝরে যেত। প্রয়োজন মতো খাওয়াদাওয়া করতেন।

কিন্তু এখন কড়া ডায়েট মেনে চলা শুরু করেছেন সানিয়া। যেমন, সকালে জিমে যাওয়ার আগে জলে লেবুর রস, মধু, কালো জিরে, আদা আর হলুদ মিশিয়ে পান করেন সানিয়া। সারা রাত ভেজানো চিয়া বীজ খান। এরপর কফিতে চুমুক দেন। ব্যায়ামের আগে মূলত পানীয়ের উপরই ভরসা রাখেন তিনি। বাকি খাওয়াদাওয়া সবই শরীরচর্চার পরে। এভাবেই সারা দিনটি নানাবিধ স্বাস্থ্যকর যাপনের মধ্যে দিয়ে যায় তার। স্বপ্ন একটিই, লক্ষ্য একটিই— সন্তানের জন্য সুস্থ থাকা।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
ডান পায়ের কাফ মাসলের চোটে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ থেকে ছিটকে গেছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। তার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দিতে পারেন এইডেন মার্করাম। প্রথম টেস্টেও বাভুমার অনুপস্থিতিতে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। এদিকে ১ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজে বাভুমার অংশগ্রহণও অনিশ্চিত।
দুই দশকের পেশাদার ফুটবল ক্যারিয়ারের ইতি টেনে অবসরের ঘোষণা দিয়েছেন স্পেনের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার হুয়ান মাতা। ২০১০ বিশ্বকাপ ও ২০১২ ইউরো জয়ী দলের সদস্য ছিলেন তিনি। চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেডের হয়েও জিতেছেন একাধিক গুরুত্বপূর্ণ শিরোপা। তবে পেশাদার ফুটবল ছাড়লেও খেলাটির সঙ্গে সম্পর্ক বজায় রাখার কথা জানিয়েছেন ৩৮ বছর বয়সী এই তারকা।
এবারের সাফে সবচেয়ে ইতিবাচক দিক ভিডিও এসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রয়োগ। সাফ ভিএআর লাইট ব্যবহার করেছে এবং এটি থাইল্যান্ড থেকে পরিচালিত হয়েছে। সাফের দুই সেমিফাইনাল ও ফাইনালে ভিএআর ছিল। ভারত-ভুটান ম্যাচে ভিএআর প্রয়োজন পড়েছিল।
গত বছর র‍্যাংকিং ও রেটিংয়ে জায়গা না পাওয়ায় এবার আন্তর্জাতিক রেটিং ফিরে পাওয়াই অন্যতম লক্ষ্য। পাশাপাশি বিশ্বকাপের র‍্যাংকিংয়ের শর্ত পূরণ এবং চ্যাম্পিয়ন হলে এশিয়া রাগবির পরবর্তী সিরিজে খেলার সুযোগ তৈরি হবে।