রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রিটনি স্পিয়ার্স তার গানের মেধাস্বত্ব বিক্রি করলেন

প্রকাশিত - ১২ ফেব্রুয়ারি, ২০২৬   ১২:৪৩ এএম
webnews24

২৪ঘণ্টা  অনলাইন : এককালের সুপারহিট মার্কিন পপ তারকা ব্রিটনি স্পিয়ার্স তার নিজস্ব গানের মেধাস্বত্ব বিক্রি করেছেন। ‘…বেবি ওয়ান মোর টাইম’ ও ‘উপস…আই ডিড ইট এগেইন’-এর মতো অসংখ্য হিট গান গেয়ে বিশ্বজুড়ে খ্যাতি অর্জন করা ব্রিটনি এই পদক্ষেপ নেন যা তার দীর্ঘদিনের ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ আর্থিক সিদ্ধান্ত।

মার্কিন গণমাধ্যমের বরাত দিয়ে এএফপি জানিয়েছে, ব্রিটনির সঙ্গে প্রাইমারি ওয়েভ নামের প্রতিষ্ঠানের প্রায় ২০০ মিলিয়ন মার্কিন ডলারের চুক্তি হয়েছে। তবে আইনি নথিতে অর্থের সুনির্দিষ্ট পরিমাণ বিস্তারিতভাবে উল্লেখ করা হয়নি।

প্রাইমারি ওয়েভ এমন প্রতিষ্ঠানগুলোর মধ্যে একটি যারা হুইটনি হিউস্টন, বব মার্লে, প্রিন্সের মতো শিল্পীদের গানের মেধাস্বত্বের মালিকানা ধরে রাখে। তারা গান সম্প্রচার, অ্যালবাম বিক্রি, সিনেমা বা বিজ্ঞাপনে ব্যবহারের মাধ্যমে রাজস্ব অর্জন করে। সাম্প্রতিক বছরগুলোতে ব্রিটনির পাশাপাশি ব্রুস স্প্রিংস্টিন, বব ডিলান, শাকিরা এবং কিস-এর মতো শিল্পীরাও তাদের গানের মেধাস্বত্ব বিক্রি করেছেন। ২০২৩ সালে কানাডার পপ তারকা জাস্টিন বিবারও একই পথে যান।

সাম্প্রতিক বছরগুলোতে গানের পরিবর্তে বিতর্ক আর কেলেঙ্কারির কারণে বারবার সংবাদের শিরোনাম হয়েছেন ব্রিটনি। এমটিভির মতো মিউজিক চ্যানেলের পর্দায় তার উপস্থিত ছিল সার্বক্ষণিক কিন্তু সেই এমটিভিও সাথে ব্রিটনির সুদিনও অনেক আগেই ফেরারি হয়েছে। 

ব্রিটনির ক্যারিয়ারের শুরু থেকেই আর্থিক বিষয় দেখভাল করেছেন তার ম্যানেজার এবং বাবা জেমি স্পিয়ার্স। পরবর্তীতে ব্রিটনি দাবি করেন, তার বাবা তাকে অর্থনৈতিকভাবে প্রতারণা করেছেন। ২০২১ সালে আদালতের নির্দেশে ব্রিটনির ১৩ বছরের ম্যানেজার চুক্তি বাতিল হয়।

গানের জগতে দীর্ঘদিনের অবসর নেওয়া ব্রিটনি তার সর্বশেষ একটি ডুয়েট প্রকাশ করেছিলেন ২০২৩ সালে এবং ২০২৪ সালে জানান তিনি আর মূলধারার সঙ্গীতজগতে ফিরবেন না তবে সাময়িকভাবে ফিরতে পারেন।গানের মেধাস্বত্ব বিক্রি করা এই প্রবণতা সাম্প্রতিক বছরগুলোতে বেশ প্রচলিত হয়ে উঠেছে যেখানে শিল্পীরা দীর্ঘমেয়াদে অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করতে এবং স্ট্রিমিং যুগে বিনিয়োগকারীদের আকর্ষণ করতে এই পদ্ধতি বেছে নিচ্ছেন।

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।