২৪ঘণ্টা অনলাইন : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা–৭ ও ঢাকা–১০ আসনে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনসাধারণের জানমাল নিরাপত্তা নিশ্চিত করতে যৌথ টহল কার্যক্রম পরিচালনা করা হয়েছে। বুধবার (১১ ফেব্রুয়ারি) ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের তত্ত্বাবধানে অজেয় চারের আজিমপুর আর্মি ক্যাম্পের নেতৃত্বে ঢাকা–৭ ও ১০ আসনের বিভিন্ন এলাকায় এ যৌথ টহল পরিচালিত হয়। ভোটকেন্দ্রের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা এবং জনসাধারণের মধ্যে আস্থা ও বিশ্বাস সৃষ্টি করাই ছিল এ বিশেষ টহলের মূল উদ্দেশ্য।
উক্ত কার্যক্রমের আওতায় ঢাকা–৭ ও ঢাকা–১০ আসনের (৫৫ নম্বর ওয়ার্ড) অন্তর্ভুক্ত মোট ১৩৯টি ভোটকেন্দ্র সরেজমিনে পরিদর্শন করা হয়। এ সময় সম্ভাব্য হুমকি পর্যালোচনা, সার্বিক পর্যবেক্ষণ এবং করণীয় নির্ধারণের লক্ষ্যে বিভিন্ন মহড়া পরিচালনা করা হয়। মহড়ায় বাংলাদেশ সেনাবাহিনীর পাশাপাশি পুলিশ, র্যাব, বিজিবি ও আনসার বাহিনীর সদস্যরা অংশগ্রহণ করেন।
এছাড়াও নির্বাচিন দায়িত্বপ্রাপ্ত এসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এবং বিভিন্ন ভোটকেন্দ্রের জন্য নিয়োজিত প্রিসাইডিং অফিসারদের সঙ্গে মতবিনিময় করা হয়। এ সময় স্থানীয় জনগণকে আসন্ন নির্বাচনে নির্বিঘ্ন ও নিশ্চিন্তভাবে ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে ভোটাধিকার প্রয়োগের বিষয়ে আশ্বস্ত করা হয়।জাতীয় স্বার্থে যে কোনো উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা প্রস্তুত ও সতর্ক রয়েছে।
নিরাপত্তা উদ্বেগে বেনাপোল থেকে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটসহ কয়েকটি দূরপাল্লার রুটে বাস চলাচল বন্ধ রেখেছেন পরিবহন মালিকরা। বুধবার গোপালগঞ্জে বাস ভাঙচুর, সড়ক অবরোধ ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনার পর বৃহস্পতিবার সকাল থেকে এ সিদ্ধান্ত কার্যকর রয়েছে। এতে ভারতফেরত যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন। তবে কলকাতা-ঢাকা সরাসরি বাস এবং স্থানীয় রুটের যান চলাচল স্বাভাবিক রয়েছে।
মাত্র ৯ দিনের ব্যবধানে বরিশাল বিভাগের বরগুনা, পটুয়াখালী ও বরিশালে গ্রামীণ ব্যাংকের তিনটি কার্যালয়ে অগ্নিসংযোগ ও আগুন দেওয়ার চেষ্টা হয়েছে। সর্বশেষ বরিশাল নগরের সিএন্ডবি এলাকায় ব্যাংকের ভবনে পেট্রল ঢেলে আগুন দেওয়া হয়। স্থানীয়দের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। ঘটনাগুলোর মধ্যে যোগসূত্র আছে কি না, তা এখনো নিশ্চিত নয়।
চট্টগ্রামের সাতকানিয়ায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকের একটি ভবনের মূল ফটকে বোতলে পেট্রোল ছুড়ে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। ঘটনার সময় ভবনে ১১ জন কর্মকর্তা-কর্মচারী ছিলেন। তাদের দ্রুত পদক্ষেপে আগুন নিয়ন্ত্রণে আসে। এতে বৈদ্যুতিক লাইন ক্ষতিগ্রস্ত হলেও হতাহতের ঘটনা ঘটেনি। পুলিশ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করে আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে জড়িতদের শনাক্তের চেষ্টা করছে।
প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ। কিন্তু এর সহজ উত্তর নেই। কারণ, বায়ুদূষণের কণা সীমান্ত মানে না; আবার বাংলাদেশে দূষণ বাড়লেই তার সব দায় পাশের দেশের ওপর চাপানো যায় না। দূষণ কোথায় তৈরি হয়েছে, কোন দিকে বাতাস বইছে, কতটা উচ্চতায় দূষণ ছড়াচ্ছে এবং আবহাওয়া কেমন—সব মিলিয়ে হিসাব করতে হয়।
ফরিদপুরের ভাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় কৃষক দল নেতা রাজু মোল্লা নিহত হয়েছেন। এ সময় তিনটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে যান চলাচল বন্ধ করে দেয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। ১৭ নভেম্বর রাত ৯টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার হামিরদী বাসস্টান্ড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাজু মোল্লা (৩০) উপজেলার নুরুল্লাহগঞ্জ ইউনিয়নের বাকপুরা গ্রামের আখতার মোল্লার ছেলে। তিনি উপজেলা কৃষকদলের সহ-সাংগঠনিক সম্পাদক।