রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

বিজয়ের সিনেমা নিয়ে নতুন সিদ্ধান্ত নির্মাতাদের

প্রকাশিত - ১০ ফেব্রুয়ারি, ২০২৬   ০৫:২০ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন: তামিল মেগাস্টার থালাপতি বিজয়ের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘জন নায়কণ’ মুক্তি নিয়ে দীর্ঘদিনের আইনি লড়াইয়ে নতুন মোড় এল। সিনেমাটির সেন্সর সার্টিফিকেট নিয়ে চলা জটিলতা নিরসনে এবার নিজেদের রিট পিটিশন প্রত্যাহার করে নিয়েছেন নির্মাতারা। ১০ ফেব্রুয়ারি মাদ্রাজ হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের বিচারপতি পিটি আশা নির্মাতাদের এই মামলা প্রত্যাহারের অনুমতি দেন। দীর্ঘদিন ধরে সিনেমাটি ‘সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন’ (সিবিএফসি)-এর টেবিলে আটকে আছে। 

সেন্সর বোর্ডের পক্ষ থেকে সবুজ সংকেত না পাওয়ায় ছবিটির মুক্তি অনিশ্চিত হয়ে পড়ে। এর আগে মাদ্রাজ হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ ছবিটিকে ‘ইউ/এ’ সার্টিফিকেট দেওয়ার নির্দেশ দিলেও ডিভিশন বেঞ্চ তাতে স্থগিতাদেশ জারি করে। সেই স্থগিতাদেশের চ্যালেঞ্জ জানিয়ে নির্মাতারা সুপ্রিম কোর্টে গেলেও মামলাটি পুনরায় মাদ্রাজ হাইকোর্টেই ফেরত পাঠানো হয়।

আইনি লড়াই দীর্ঘায়িত না করে নির্মাতারা এখন সমঝোতার পথে হাঁটছেন। তারা সিবিএফসি-এর বিরুদ্ধে করা মামলাটি তুলে নিয়েছেন এবং ছবিটিকে ‘সংশোধন কমিটি’ বা রিভাইজিং কমিটির কাছে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন। এর ফলে আইনি প্রক্রিয়ার চেয়ে আলাপ-আলোচনার মাধ্যমে দ্রুত সেন্সর ছাড়পত্র পাওয়ার পথ প্রশস্ত হলো বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

প্রযোজনা সংস্থা ‘কেভিএন প্রোডাকশনস’ জানিয়েছে, এখন তাদের প্রধান লক্ষ্য হলো দ্রুত সেন্সর বোর্ডের সঙ্গে প্রক্রিয়া সম্পন্ন করে ছবিটিকে প্রেক্ষাগৃহে আনা। যেহেতু আদালতের মামলা প্রত্যাহার করা হয়েছে, তাই এখন বোর্ডকে দ্রুত সার্টিফিকেশন দেওয়ার জন্য আনুষ্ঠানিকভাবে অনুরোধ করতে পারবেন তারা। 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।