রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

কনসার্টে নিখোঁজ শিশুকে ফিরিয়ে দিলেন সনু নিগম

প্রকাশিত - ১০ ফেব্রুয়ারি, ২০২৬   ০৪:৫২ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন: গানের মাঝে হঠাৎ খেয়াল করলেন মঞ্চের এক কোণে কাঁচুমাচু মুখে দাঁড়িয়ে আছে এক শিশু। বুঝতে পারলেন, ভিড়ের মধ্যে শিশুটি তার পরিবারের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। গান না থামিয়েই সুরের ছন্দে ঘোষণা দিলেন শিশুটির নাম। ভারতের কর্ণাটকের হুবলিতে এক কনসার্টে এভাবেই এক খুদে ভক্তকে তার পরিবারের কাছে ফিরিয়ে দিয়ে প্রশংসায় ভাসছেন জনপ্রিয় সংগীতশিল্পী সনু নিগম।

সনু নিগমের সেই কনসার্টে প্রায় ৩০ হাজার দর্শক উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের এক পর্যায়ে ‘শ্রী সাই’ নামের এক শিশু ভিড়ের মধ্যে তার স্বজনদের হারিয়ে ফেলে। বিষয়টি সনু নিগমের নজরে এলে তিনি তাৎক্ষণিক বুদ্ধিমত্তার পরিচয় দেন। গান গাওয়ার তালে তালেই তিনি মাইকে শিশুটির নাম ঘোষণা করেন এবং রসিকতা করে বলেন, শ্রী সাই চলে এসো। কোথায় মা-বাবা? তাড়াতাড়ি এসে ওকে নিয়ে যান। বাবা-মা তোমাকে ছাড়াই মজা করছে, জানো?

শিশুটির সঙ্গে কথা বলে সনু জানতে পারেন, সে তার মা-বাবার সঙ্গে নয় বরং কাকার সঙ্গে কনসার্টে এসেছে। তখন গায়ক পুনরায় সুরের ছলে শিশুটির কাকাকে মঞ্চের সামনে ডাকেন। ওই ব্যক্তি সামনে এলে সনু নিগম তাকে বলেন, ভাই, আপনাকে বাচ্চার দায়িত্ব দেওয়া হয়েছে আর আপনি অন্য কাজে ব্যস্ত? গায়কের এমন রসিকতায় উপস্থিত দর্শকরা হেসে উঠলেও এর মাধ্যমে দ্রুতই শিশুটির অভিভাবককে খুঁজে পাওয়া সম্ভব হয়। সামাজিক মাধ্যমে এই ঘটনার ভিডিওটি দ্রুত ভাইরাল হয়েছে। অনেকেই মন্তব্য করেছেন, একজন বড় মাপের শিল্পীর দায়িত্ববোধ ও মানবিকতা কেমন হওয়া উচিত, সনু নিগম সেটিই প্রমাণ করেছেন।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।