রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

সালমানের সম্মতিতে সিনেমা মুক্তির দিন চূড়ান্ত অক্ষয়ের

প্রকাশিত - ১০ ফেব্রুয়ারি, ২০২৬   ০৪:৪৯ পিএম
webnews24

২৪ঘন্টা অনলাইন: বলিউডের দুই সুপারস্টার সালমান খান ও অক্ষয় কুমারের মধ্যে সিনেমা মুক্তির তারিখ নিয়ে কোনো প্রতিযোগিতা নেই, বরং রয়েছে গভীর বন্ধুত্ব। জানা গেছে, অক্ষয় কুমার তার আগামী সিনেমা ‘ভূত বাংলা’র মুক্তির তারিখ নির্ধারণ করার আগে সালমানের সাথে আলোচনা করে নেন। সালমান তার ‘ব্যাটল অব গালওয়ান’ সিনেমার মুক্তি পিছিয়ে দেওয়ায় একই সময়ে বক্স অফিসে দুই তারকার লড়াইয়ের সম্ভাবনা আপাতত কাটল। 

ভারতীয় সংবাদমাধ্যম বলিউড হাঙ্গামার এক প্রতিবেদনে বলা হয়েছে, অক্ষয় ও সালমানের মধ্যে সিনেমা মুক্তি নিয়ে সম্প্রতি সরাসরি কথা হয়েছে। সালমানকে অক্ষয় জিজ্ঞেস করেন, তার ‘ব্যাটল অব গালওয়ান’ আগামী ১৭ এপ্রিল মুক্তি পাচ্ছে কি না। সালমান জানান, ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কিছু প্রয়োজনীয় অনুমোদনে দেরি হওয়ায় সিনেমাটির কাজ কিছুটা ঝুলে আছে। এরপরই অক্ষয় তার ছবি ‘ভূত বাংলা’ ১০ এপ্রিল মুক্তি দেওয়ার আগ্রহ প্রকাশ করেন এবং সালমানের সম্মতি নিয়ে তারিখ চূড়ান্ত করেন।

সূত্রমতে, ‘ব্যাটল অব গালওয়ান’ সিনেমার শুটিং এখনো পুরোপুরি শেষ হয়নি। চলতি সপ্তাহের সোমবার থেকে নতুন শিডিউলের কাজ শুরু হয়েছে, যা মাসের শেষ নাগাদ শেষ হওয়ার কথা। এরপর শুরু হবে পোস্ট-প্রোডাকশন বা সম্পাদনার কাজ। ফলে নির্দিষ্ট সময়ে সিনেমাটি প্রেক্ষাগৃহে আনা সম্ভব হচ্ছে না। ধারণা করা হচ্ছে, সিনেমাটি আগামী বছরের ২৬ জানুয়ারি মুক্তি পেতে পারে।

বলিউডে সাধারণত বড় তারকাদের সিনেমা একই দিনে মুক্তি পেলে ব্যবসায়িক ক্ষতির সম্ভাবনা থাকে। তবে সালমান ও অক্ষয়ের ক্ষেত্রে চিত্রটি ভিন্ন। সংশ্লিষ্টরা জানিয়েছেন, আজকের প্রজন্মের অভিনেতাদের তুলনায় তাদের মধ্যকার সম্পর্ক অনেক বেশি স্বচ্ছ। একে অপরের প্রতি সম্মান প্রদর্শন করেই তারা এই সিদ্ধান্ত নিয়েছেন।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।