রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

বিয়ের সময় অমৃতার নাম পাল্টে দেন সাইফ

প্রকাশিত - ১০ ফেব্রুয়ারি, ২০২৬   ০৪:৪২ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন: বলিউড অভিনেতা সাইফ আলি খান ও অমৃতা সিংয়ের বিচ্ছেদ হয়েছে বহু বছর আগে। তবে তাদের দীর্ঘদিনের পুরনো সম্পর্ক ও বিয়ে নিয়ে আজও ভক্তদের কৌতুহলের শেষ নেই। তবে জানা গেল, বিয়ের সময় নাকি অমৃতার নাম পাল্টে দিয়েছিলেন সাইফ; যার পেছনে ছিল বড় কারণ!

সম্প্রতি এক সাক্ষাৎকারে বলিউডের ফ্যাশন ডিজাইনার আবু জানি ও সন্দীপ খোসলা সাইফ-অমৃতার বিয়ের সময়ের অজানা কিছু তথ্য সামনে আনেন। তারা জানিয়েছেন, অমৃতাকে কখনও ধর্ম পরিবর্তনের জন্য চাপ না দিলেও বিয়ের সময় তার একটি নতুন নাম রাখা হয়েছিল। 

আবু জানি ও সন্দীপ খোসলা জানান, মাত্র সাত-আট মাস প্রেমের সম্পর্কের পর হঠাৎ করেই বিয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন সাইফ ও অমৃতা। অমৃতার মনে কিছুটা সংশয় থাকলেও সাইফ ছিলেন অনড়। বিয়ের দিনটি ছিল বেশ নাটকীয়। ডিজাইনার জুটি জানান, তারা নিজেরা সাক্ষী হিসেবে নিকাহনামায় স্বাক্ষর করেছিলেন। বিয়ের দিন অমৃতা তার মায়ের গয়না পরেছিলেন এবং সাইফ পরেছিলেন একটি গলাবন্ধ শেরওয়ানি।

বিয়ের আনুষ্ঠানিকতার জন্য একজন কাজি ও একজন শিখ পণ্ডিতকে নিয়ে আসা হয়েছিল। সাইফ তার মা শর্মিলা ঠাকুরের মতো অমৃতাকে ধর্ম পরিবর্তনের জন্য কখনও জোর করেননি। তবে মুসলিম রীতিতে বিয়ের সময় কাজি সাহেব অমৃতার একটি নতুন নাম রাখার প্রস্তাব দেন। বর্ণানুক্রম অনুযায়ী ‘এ’ (A) দিয়ে তার নতুন নাম রাখা হয় ‘আজিজা’।

সাইফ আলি খান ও অমৃতা সিংয়ের পরিবারের পটভূমি ছিল ভিন্ন। অমৃতার মা মুসলিম এবং বাবা শিখ পরিবারের সদস্য ছিলেন। অন্যদিকে সাইফের বাবা মনসুর আলি খান পতৌদি ছিলেন মুসলিম এবং মা শর্মিলা ঠাকুর ছিলেন হিন্দু (বিয়ের পর ধর্মান্তরিত)। বয়সে সাইফের চেয়ে ১৩ বছরের বড় হওয়া এবং ভিন্ন ধর্মের হওয়ার কারণে তৎকালীন সময়ে তাদের বিয়ে নিয়ে ব্যাপক আলোচনা হয়েছিল। দীর্ঘ ১৩ বছরের সংসার জীবনের পর ২০০৪ সালে আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদ ঘটে এই তারকা দম্পতির।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।