রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

‘সাফল্য স্থায়ী নয়, এক সময় সব থেমে যায়’

প্রকাশিত - ১০ ফেব্রুয়ারি, ২০২৬   ০৪:৩৭ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন: তিন দশকের দীর্ঘ পথচলা। যার কণ্ঠে এক সময় বুঁদ হয়ে থাকত সংগীতপ্রেমীরা। নব্বইয়ের দশকের সেই ‘ও সনম’ থেকে শুরু করে আজকের ‘তু জানে হ্যায় কাহাঁ’ দীর্ঘ এই যাত্রায় সুরের জগতের একচ্ছত্র অধিপতি হয়েও নিজেকে ‘তারকা’ ভাবতে নারাজ লাকি আলি। 

বরং এক বুক বিনয় নিয়ে তিনি মনে করেন, দর্শক-শ্রোতাদের ভালোবাসা কেবলই এক আশীর্বাদ ও উপহার। সম্প্রতি এক সাক্ষাৎকারে জীবনের কঠিন এক সত্য সামনে এনেছেন এই সুরের জাদুকর। লাকি আলি বলেন, ‘সাফল্য স্থায়ী নয়, এক সময় সব থেমে যায়। এটা আমি মেনে নিয়েছি।’ 

প্রচারের আলো থেকে দূরে থাকা এই শিল্পী মনে করেন, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মানুষ নিজের ভেতরের সত্য খুঁজতে শেখে, তিনিও এখন সেই সন্ধানেই মগ্ন। ১৯৯৬ সালে ‘শুনহ’ অ্যালবাম দিয়ে যাত্রা শুরু। ওয়াকম্যানের সেই সোনালি যুগে তরুণ প্রজন্মের কাছে লাকি আলির ‘হাসকি’ ভয়েস ছিল পরম স্বস্তির নাম। 

এরপর ‘গোরি তেরি আঁখেঁ কহে’ কিংবা ‘তেরি ইয়াদ’-এর মতো গানে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেন ইন্ডি-পপের আইকন হিসেবে। বলিউডেও ‘এক পাল কা জিনা’ বা ‘না তুম জানো না হাম’-এর মতো কালজয়ী গান উপহার দিয়েছেন তিনি। তবে স্রোতে গা ভাসাতে বরাবরই অনীহা তার। যেখানে অনেক শিল্পী বলিউড প্লেব্যাককে ক্যারিয়ারের মূল লক্ষ্য মনে করেন, সেখানে লাকি আলির পথ ছিল ভিন্ন। তিনি জানান, চলচ্চিত্রের ফরম্যাট অনুযায়ী গান গাওয়া তার স্বভাববিরুদ্ধ।

মাঝেমধ্যেই স্বেচ্ছায় অন্তরালে চলে যান এই শিল্পী। আবার ফিরে আসেন নিজের খেয়ালে। দীর্ঘ বিরতি কাটিয়ে এবার তার নতুন সিঙ্গেল ‘তু জানে হ্যায় কাহাঁ’ নিয়ে হাজির হয়েছেন তিনি। বরাবরের মতো এই গানেও মিশে আছে তার ব্যক্তিগত জীবনের টানাপোড়েন আর গভীর অনুভূতি।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।