রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

ভারত মহাসাগরে চীনগামী ট্যাংকার জব্দ যুক্তরাষ্ট্রের

প্রকাশিত - ১০ ফেব্রুয়ারি, ২০২৬   ০৩:৫৫ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন: প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘কোয়ারেন্টাইন’ (নিষেধাজ্ঞা) অমান্য করে ভেনেজুয়েলার তেল পরিবহন করায় এবার ভারত মহাসাগরে একটি বিশালাকৃতির ট্যাংকার জাহাজ জব্দ করেছে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী। অ্যাকুইলা ২ নামের এই জাহাজটি ভেনেজুয়েলা থেকে চীনের বন্দরের দিকে যাচ্ছিল।

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, ক্যারিবিয়ান সাগর থেকেই অ্যাকুইলা ২-কে অনুসরণ করছিল মার্কিন নৌবাহিনী। এক্সপোস্টে পিট হেগসেথ বলেন, “যখন যুদ্ধ বিভাগ (যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়) কোয়ারেন্টাইনের ব্যাপারে বলে, তখন তা যথার্থভাবেই বলে। সোমবার ভারত মহাসগর অঞ্চলে রাতব্যাপী অভিযান চালিয়ে অ্যাকুইলা ২ নামের একটি ট্যাংকার জাহাজ জব্দ করেছে মার্কিন নৌবাহিনী।

“প্রেসিডেন্ট ট্রাম্প নিষেধাজ্ঞার আওতায় পড়া ভেনেজুয়েলার ট্যাংকার জাহাজগুলোকে কোয়ারেন্টাইন অবস্থায় থাকার নির্দেশ দিয়েছিলেন। অ্যাকুইলা সেই নির্দেশ অমান্য করে এগিয়ে যাচ্ছিল। মার্কিন নৌবাহিনী অ্যাকুইলাকে অনুসরণ করে যাচ্ছিল এবং উপযুক্ত সময়ে অভিযান চালিয়ে সেটি জব্দ করা হয়েছে।”

এক্সপোস্টে হেগেসেথ আরও বলেন, “এই পৃথিবীতে এমন কোনো দেশ নেই, এমন কোনো জাতি নেই— যারা যে কোনো ক্ষেত্রে নিজেদের ইচ্ছের বাস্তবায়ন ঘটাতে পারে। আকাশপথ হোক, স্থলপথ হোক কিংবা জলপথ— আমাদের প্রতিরক্ষা বাহিনী আপনাদের খুঁজে বের করবে এবং আপনার সঙ্গে ন্যায়বিচার করবে। আমাদের ছাড়িয়ে যাওয়ার অনেক আগেই আপনার জ্বালানি ফুরিয়ে যাবে।”

“যারা মার্কিন শক্তিকে তাচ্ছিল্য করে এবং বৈশ্বিক সামুদ্রিক অঞ্চলে নিজেদের অধিকারের অপব্যবহার করে, তাদের প্রতি প্রতিরক্ষা মন্ত্রণালয় সবসময় নেতিবাচক।” এক প্রতিবেদনে এএফপি জানিয়েছে, অ্যাকুইলা ২ একটি সুয়েজম্যাক্স ট্যাংকার জাহাজ। সবচেয়ে বৃহৎ আকৃতির ট্যাংকার জাহাজগুলোকে সুয়েজম্যাক্স ট্যাংকার বলা হয়। এক একটি সুয়েজম্যাক্স ট্যাংকার এক চালানে ১০ লাখ ব্যারেল তেল বহন করতে পারে।

অ্যাকুইলা ২- এর মালিক ভেনেজুয়েলার সরকার। মার্কিন বাহিনী জাহাজটি জব্দ করার সময় সেটিতে ৭ লাখ ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেল ছিল। ভেনেজুয়েলা থেকে অ্যাকুইলা ২ এর নেতৃত্বে একটি জাহাজের বহর চীনের বন্দরের দিকে যাচ্ছিল। মার্কিন বাহিনী সেটি জব্দ করার পর বাকি জাহাজগুলো আবার ফিরতি পথে ভেনেজুয়েলার পথে রওনা হয়েছে বলে জানা গেছে।

সূত্র : এএফপি

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
সৌদি আরবের রাজধানী রিয়াদে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির গুরুত্বপূর্ণ পিআইএফ টাওয়ার। বৃহস্পতিবার ভোরে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ছোড়া ক্ষেপণাস্ত্রের হুমকি মোকাবিলার সময় এ ঘটনা ঘটে। ভবনটির কয়েকটি তলার বাইরের অংশ ও জানালার কাচ ভেঙে গেছে। পিআইএফ টাওয়ারে সৌদি আরবের সার্বভৌম সম্পদ তহবিলের সদর দপ্তর অবস্থিত। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।
রোহিঙ্গা গণহত্যার মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের রায়ের পর নতুন করে আলোচনায় এসেছেন মিয়ানমারের সাবেক নেত্রী অং সান সু চি ও সামরিক শাসক মিন অং হ্লেইং। ২০১৭ সালে রোহিঙ্গাদের বিরুদ্ধে সামরিক অভিযানের সময় সু চির নীরবতা এবং সেনাবাহিনীর নেতৃত্বে মিন অং হ্লেইংয়ের ভূমিকা তাদের আন্তর্জাতিক ভাবমূর্তিকে প্রশ্নের মুখে ফেলেছে। বিশ্লেষকদের মতে, এই রায় মিয়ানমারের রাজনৈতিক নেতৃত্বের অতীত ভূমিকা ও আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার ওপর দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে পারে।
সাক্ষাতে উভয় পক্ষ ভবিষ্যতে সামরিক ও প্রতিরক্ষা সহযোগিতাসহ বাংলাদেশ ও চীনের সার্বিক কৌশলগত ও দ্বিপাক্ষিক অংশীদারত্বকে আরও শক্তিশালী এবং নতুন উচ্চতায় নিয়ে যেতে চায় চীন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের শেনজেনে পৌঁছেছেন। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। এপেক সম্মেলনের ফাঁকে বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিয়ে তাঁদের প্রথম ত্রিপক্ষীয় বৈঠক হওয়ার কথা। ইউক্রেন যুদ্ধ, ইরান পরিস্থিতি, পারমাণবিক নিরস্ত্রীকরণ ও আন্তর্জাতিক বাণিজ্য আলোচনায় গুরুত্ব পেতে পারে।