রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

টঙ্গীতে গ্যাস বেলুন বিস্ফোরণ : দগ্ধ ২১

প্রকাশিত - ০৯ ফেব্রুয়ারি, ২০২৬   ১০:৫৩ পিএম
webnews24

২৪ঘণ্টা   অনলাইন : টঙ্গীতে গ্যাস বেলুন বিস্ফোরণে ২১জন দগ্ধ হয়েছেন বলে খবর পাওয়া গেছে । জানা যায়, গাজীপুরের টঙ্গী হোন্ডা রোড এলাকায় বিএনপি অফিসের সামনে রাখা গ্যাস বেলুন বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২১ জন দগ্ধ হয়েছেন। সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। দগ্ধরা হলেন- হৃদয়, রমজান, তাসিন, হাসনাত, শাওন, আকাশ, রাফি, নির্জন, হাসু, নুরু, সিয়াম, ইমাম, বিজয় হাসান, মারুফ, আল আমিন, রাব্বি, মিনহাজ, অনীক, ইমরান, বিপ্লব ও রোবেল।

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, টঙ্গীর হোন্ডা রোড এলাকায় বিএনপি অফিসের সামনে বেশ কিছু গ্যাস বেলুন রাখা ছিল। একপর্যায়ে বেলুনগুলো বিস্ফোরণ হয়ে আগুন ধরে যায়। এতে কমপক্ষে ২১ জন দগ্ধ হয়েছেন। তাদের উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে দগ্ধদের ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে রেফার করা হয়েছে।

টঙ্গী সরকারি হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক নাফিয়া শারমিন বলেন, “দগ্ধ অবস্থায় ২১ জনকে হাসপাতালে নিয়ে আসা হয়। তাদের প্রায় সবার অবস্থাই গুরুতর। প্রাথমিক চিকিৎসা শেষে তাদের ঢাকায় রেফার করা হয়েছে।” টঙ্গী পশ্চিম থানার ওসি মো. শাহিন খান বলেন, “বিএনপি অফিসের সামনে গ্যাস বেলুন রাখা হয়েছিল। কোনো কারণবশত সেই বেলুন বিস্ফোরণ হয়। এ সময় বেলুনের পাশে থাকা কমপক্ষে ২১ জন দগ্ধ হয়েছেন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।”

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
নিরাপত্তা উদ্বেগে বেনাপোল থেকে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটসহ কয়েকটি দূরপাল্লার রুটে বাস চলাচল বন্ধ রেখেছেন পরিবহন মালিকরা। বুধবার গোপালগঞ্জে বাস ভাঙচুর, সড়ক অবরোধ ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনার পর বৃহস্পতিবার সকাল থেকে এ সিদ্ধান্ত কার্যকর রয়েছে। এতে ভারতফেরত যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন। তবে কলকাতা-ঢাকা সরাসরি বাস এবং স্থানীয় রুটের যান চলাচল স্বাভাবিক রয়েছে।
মাত্র ৯ দিনের ব্যবধানে বরিশাল বিভাগের বরগুনা, পটুয়াখালী ও বরিশালে গ্রামীণ ব্যাংকের তিনটি কার্যালয়ে অগ্নিসংযোগ ও আগুন দেওয়ার চেষ্টা হয়েছে। সর্বশেষ বরিশাল নগরের সিএন্ডবি এলাকায় ব্যাংকের ভবনে পেট্রল ঢেলে আগুন দেওয়া হয়। স্থানীয়দের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। ঘটনাগুলোর মধ্যে যোগসূত্র আছে কি না, তা এখনো নিশ্চিত নয়।
চট্টগ্রামের সাতকানিয়ায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকের একটি ভবনের মূল ফটকে বোতলে পেট্রোল ছুড়ে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। ঘটনার সময় ভবনে ১১ জন কর্মকর্তা-কর্মচারী ছিলেন। তাদের দ্রুত পদক্ষেপে আগুন নিয়ন্ত্রণে আসে। এতে বৈদ্যুতিক লাইন ক্ষতিগ্রস্ত হলেও হতাহতের ঘটনা ঘটেনি। পুলিশ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করে আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে জড়িতদের শনাক্তের চেষ্টা করছে।
প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ। কিন্তু এর সহজ উত্তর নেই। কারণ, বায়ুদূষণের কণা সীমান্ত মানে না; আবার বাংলাদেশে দূষণ বাড়লেই তার সব দায় পাশের দেশের ওপর চাপানো যায় না। দূষণ কোথায় তৈরি হয়েছে, কোন দিকে বাতাস বইছে, কতটা উচ্চতায় দূষণ ছড়াচ্ছে এবং আবহাওয়া কেমন—সব মিলিয়ে হিসাব করতে হয়।
ফরিদপুরের ভাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় কৃষক দল নেতা রাজু মোল্লা নিহত হয়েছেন। এ সময় তিনটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে যান চলাচল বন্ধ করে দেয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। ১৭ নভেম্বর রাত ৯টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার হামিরদী বাসস্টান্ড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাজু মোল্লা (৩০) উপজেলার নুরুল্লাহগঞ্জ ইউনিয়নের বাকপুরা গ্রামের আখতার মোল্লার ছেলে। তিনি উপজেলা কৃষকদলের সহ-সাংগঠনিক সম্পাদক।