রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

ধানুশের সঙ্গে বিয়ের গুঞ্জনের মাঝেই ম্রুণালের বার্তা

প্রকাশিত - ০৯ ফেব্রুয়ারি, ২০২৬   ০৫:৪৯ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন: দক্ষিণী সুপারস্টার ধানুশের সঙ্গে বলিউড অভিনেত্রী ম্রুণাল ঠাকুরের বিয়ের গুঞ্জন এখন তুঙ্গে। এই আলোচনার মধ্যেই প্রকাশ্যে এলো ম্রুণালের পুরোনো এক প্রেমকাহিনী। এক সাক্ষাৎকারে অভিনেত্রী নিজেই জানিয়েছেন, তার প্রাক্তন প্রেমিক ভয়ে পালিয়ে গিয়েছিলেন। 

ম্রুণাল ঠাকুর জানান, ছোটপর্দা থেকে বড়পর্দায় তার যাত্রার সময়টি ব্যক্তিগত জীবনের জন্য বেশ চ্যালেঞ্জিং ছিল। তার তৎকালীন প্রেমিক ছিলেন অত্যন্ত রক্ষণশীল। অভিনেত্রীর ক্যারিয়ার এবং ব্যস্ত জীবনের সঙ্গে তাল মেলাতে না পেরে সেই প্রেমিক সম্পর্ক বিচ্ছেদ করেন। ম্রুণালের ভাষ্যমতে, তার প্রাক্তন বলেছিলেন, ‘তোমার এই জীবনের সঙ্গে মানিয়ে নেওয়া আমার পক্ষে সম্ভব নয়।’

তবে এই বিচ্ছেদকে এখন ইতিবাচক হিসেবেই দেখেন ম্রুণাল। তার মতে, ওই সময় সম্পর্কটি ভেঙে যাওয়া তার জন্য এক প্রকার আশীর্বাদ ছিল। তিনি মনে করেন, তাদের চিন্তাধারার যে অমিল ছিল, তাতে ভবিষ্যতে সন্তানের লালন-পালন নিয়ে আরও বড় ধরনের জটিলতা তৈরি হতে পারত।

এদিকে বলিপাড়ায় জোর গুঞ্জন চলছে যে, আগামী ১৪ ফেব্রুয়ারি অর্থাৎ ভালোবাসা দিবসে ধানুশ ও ম্রুণাল ঠাকুর বিবাহবন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন। যদিও বিয়ে বা প্রেমের বিষয়ে এখন পর্যন্ত ধানুশ কিংবা ম্রুণাল- কেউই কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেননি।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।