রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

অবসর ঘোষণার পরও গাইলেন অরিজিৎ

প্রকাশিত - ০৯ ফেব্রুয়ারি, ২০২৬   ০৫:২৮ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন: প্লেব্যাক দুনিয়াকে বিদায় জানানোর ঘোষণা দিয়ে ভক্তদের মন খারাপ করে দিয়েছিলেন অরিজিৎ সিং। তবে কি আর রূপালি পর্দায় শোনা যাবে না তার কণ্ঠ? এমন গুঞ্জনের মাঝেই ভক্তদের জন্য এল বড় সুখবর। প্লেব্যাক থেকে অবসরের ঘোষণা দিলেও বলিউড সুপারস্টার আমির খানের জন্য বিশেষ গান গাইলেন। 

তবে আমিরের নিজের কোনো ছবি নয়, বরং তার ছেলে জুনেইদ খানের আসন্ন সিনেমার জন্য কণ্ঠ দিয়েছেন তিনি। সম্প্রতি আমির খানের জিয়াগঞ্জ সফর নিয়ে ভক্তদের মধ্যে ব্যাপক কৌতূহল তৈরি হয়েছিল। তিন দিন ধরে বহরমপুরের একটি বিলাসবহুল হোটেলে কাটিয়েছেন ‘মিস্টার পারফেকশনিস্ট’।

কখনও অরিজিতের বাড়ির ছাদে ঘুড়ি উড়ানো, আবার কখনও ঘণ্টার পর ঘণ্টা গায়কের স্টুডিওতে সময় কাটানো সব মিলিয়ে চলছিল জল্পনা। অনেকেই ধারণা করেছিলেন, আমিরের পরবর্তী সিনেমা ‘মহাভারত’-এ হয়তো পাওয়া যাবে অরিজিৎকে।

তবে ৯ ফেব্রুয়ারি সব রহস্যের জট খুলেছে আমির খান প্রোডাকশনস। আমির খান প্রযোজিত ‘এক দিন’ সিনেমার জন্য গান গেয়েছেন অরিজিৎ সিং। এই সিনেমায় মুখ্য ভূমিকায় রয়েছেন আমিরের পুত্র জুনেইদ খান এবং দক্ষিণী তারকা সাই পল্লবী। আসন্ন এই রোম্যান্টিক ড্রামাতেই বাজবে অরিজিতের কণ্ঠ।

কয়েকদিন আগেই অরিজিৎ সিং প্লেব্যাক থেকে নিজেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন। তবে তিনি জানিয়েছিলেন যে, আগে থেকে প্রতিশ্রুতি দেওয়া কিছু কাজ তিনি সম্পন্ন করবেন। সেই কথা রাখতেই জুনেইদ খানের সিনেমার জন্য স্টুডিওতে ঢুকলেন গায়ক।

সামাজিক যোগাযোগ মাধ্যমে অরিজিৎ সিংকে ধন্যবাদ জানিয়ে আমির খান প্রোডাকশনস একটি পোস্ট শেয়ার করে। সেখানে দেখা যায়, অরিজিতের পাশে বসে গভীর মনোযোগ দিয়ে গান নিয়ে আলোচনা করছেন আমির। জিয়াগঞ্জের দিনগুলোর স্মৃতিচারণ করে আমির লেখেন, “‘এক দিন’ ছবিতে প্লেব্যাক করার জন্য ধন্যবাদ অরিজিৎ। তোমার এবং তোমার পরিবারের সঙ্গে কাটানো চারটি দিন ছিল ভীষণই ম্যাজিক্যাল।”

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।