২৪ ঘণ্টা অনলাইন: আইসিসির সঙ্গে অচলাবস্থার অবসান হওয়ার আভাস মিলছে। পাকিস্তানি গণমাধ্যমের একাধিক প্রতিবেদনে জানা গেছে, ৮ ফেব্রুয়ারি লাহোরে অনুষ্ঠিত আইসিসি ও বিসিবির বৈঠক শেষে ভারত ম্যাচ বয়কটের সিদ্ধান্ত থেকে সরে আসতে যাচ্ছে পাকিস্তান। আর এই প্রসঙ্গে নিজেদের অবস্থান জানাল বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)।
ভারতের ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ডের ভাইস প্রেসিডেন্ট রাজিব শুক্লা জোর দিয়ে বলেছেন, ভারত-পাকিস্তানের বিশ্বকাপ ম্যাচ ইস্যুতে তারা আইসিসির সিদ্ধান্ত মেনে নেবে। ৯ ফেব্রুয়ারি এক বক্তব্যে সাংবাদিকদের কাছে এই কথা বলেন তিনি।
রাজিব বলেছেন, ‘আমি আগেই স্পষ্ট করেছি যে আইসিসি যে সিদ্ধান্ত নিক, আমরা সেই সিদ্ধান্ত অনুযায়ী চলব। এই ব্যাপারে বিসিসিআই-এর কিছু বলার নেই।’ জিও টিভি গতকাল জানায়, পাকিস্তানের বোর্ড এই ইস্যু নিয়ে পরিষ্কার দিকনির্দেশনা পেতে সরকারের সঙ্গে আলোচনা করবে এবং শিগগিরই আনুষ্ঠানিক ঘোষণা আসবে।
লাহোর বৈঠকে আইসিসির প্রতিনিধি হিসেবে ডেপুটি চেয়ারম্যান ইমরান খাজা ছিলেন। ভারত-পাকিস্তান ম্যাচ ইস্যু নিয়ে তার সঙ্গে আলোচনা করতে এই বৈঠকে ছিলেন পিসিবি প্রধান মহসিন নাকভি এবং বিসিবির প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল। নাকভি জানান, তিনটি দাবি মানলে ভারত ম্যাচ খেলবে পাকিস্তান।
ডান পায়ের কাফ মাসলের চোটে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ থেকে ছিটকে গেছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। তার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দিতে পারেন এইডেন মার্করাম। প্রথম টেস্টেও বাভুমার অনুপস্থিতিতে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। এদিকে ১ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজে বাভুমার অংশগ্রহণও অনিশ্চিত।
দুই দশকের পেশাদার ফুটবল ক্যারিয়ারের ইতি টেনে অবসরের ঘোষণা দিয়েছেন স্পেনের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার হুয়ান মাতা। ২০১০ বিশ্বকাপ ও ২০১২ ইউরো জয়ী দলের সদস্য ছিলেন তিনি। চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেডের হয়েও জিতেছেন একাধিক গুরুত্বপূর্ণ শিরোপা। তবে পেশাদার ফুটবল ছাড়লেও খেলাটির সঙ্গে সম্পর্ক বজায় রাখার কথা জানিয়েছেন ৩৮ বছর বয়সী এই তারকা।
এবারের সাফে সবচেয়ে ইতিবাচক দিক ভিডিও এসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রয়োগ। সাফ ভিএআর লাইট ব্যবহার করেছে এবং এটি থাইল্যান্ড থেকে পরিচালিত হয়েছে। সাফের দুই সেমিফাইনাল ও ফাইনালে ভিএআর ছিল। ভারত-ভুটান ম্যাচে ভিএআর প্রয়োজন পড়েছিল।
গত বছর র্যাংকিং ও রেটিংয়ে জায়গা না পাওয়ায় এবার আন্তর্জাতিক রেটিং ফিরে পাওয়াই অন্যতম লক্ষ্য। পাশাপাশি বিশ্বকাপের র্যাংকিংয়ের শর্ত পূরণ এবং চ্যাম্পিয়ন হলে এশিয়া রাগবির পরবর্তী সিরিজে খেলার সুযোগ তৈরি হবে।