রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় কমনওয়েলথ নির্বাচন পর্যবেক্ষক দলের প্রধান

প্রকাশিত - ০৯ ফেব্রুয়ারি, ২০২৬   ০৩:০৭ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন: নির্বাচন পর্যবেক্ষণের লক্ষ্যে কমনওয়েলথ পর্যবেক্ষক দলে প্রধান ও ঘানার সাবেক রাষ্ট্রপতি নানা আকুফো-আদো ঢাকায় এসেছেন। ৮ ফেব্রুয়ারি ঢাকায় পৌঁছো‌নোর তথ্য নি‌জেই জা‌নি‌য়ে‌ছেন নানা আকুফো-আদো।

নানা আকুফো-আদো এক বার্তায় বলেন, গণতন্ত্র কমনওয়েলথের অন্যতম গুরুত্বপূর্ণ স্তম্ভ, যা এর সনদে অন্তর্ভুক্ত, একটি মৌলিক বৈশ্বিক মূল্যবোধ। কমনওয়েলথের নীতিতে রয়েছে জনগণের স্বাধীনভাবে তাদের ইচ্ছা প্রকাশ এবং তাদের নিজস্ব রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিক ব্যবস্থা নির্ধারণের অধিকার। জনগণের কল্যাণ ও সমৃদ্ধির জন্য এই গুরুত্বপূর্ণ মূল্যবোধগুলো সমুন্নত রাখার আহ্বান জানাই। 

কমনওয়েলথ নির্বাচন পর্যবেক্ষক দল গত ৪ ফেব্রুয়ারি বাংলাদেশে আসে। দলটি ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত দেশের নির্বাচন ও গণভোটের প্রস্তুতি ও পরিবেশ মূল্যায়ন করবে। এ দলের কাজের মধ্যে প্রাথমিক পর্যবেক্ষণ, ভোটগ্রহণের দিন পর্যবেক্ষণ এবং নির্বাচন পরবর্তী পরিস্থিতি পর্যালোচনা অন্তর্ভুক্ত থাকবে। বাংলাদেশে নির্বাচন পর্যবেক্ষণ করতে আসা কমনওয়েলথের এই বিশেষ দল ১৪ ফেব্রুয়ারি একটি প্রাথমিক প্রতিবেদন প্রকাশ করার কথা।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
আগামী ২১ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ। পাঁচ ধাপে দেশের ৪ হাজার ৩৩২টি ইউনিয়ন পরিষদে নির্বাচন আয়োজনের পরিকল্পনা করেছে নির্বাচন কমিশন। দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং শেষ ধাপে ২৭ মে ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার নির্বাচন কমিশন ধাপভিত্তিক ইউনিয়ন পরিষদের তালিকা প্রকাশ করেছে।
রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়ার করা মামলার রায় ঘোষণা করছে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। ২০১৭ সালে রাখাইন রাজ্যে সেনা অভিযানে হত্যা, ধর্ষণ ও ব্যাপক নির্যাতনের অভিযোগের পাশাপাশি রোহিঙ্গাদের নাগরিকত্বহীনতার বিষয়টিও আলোচনায় এসেছে। গণহত্যার অভিযোগ প্রমাণিত হলে মিয়ানমারের আন্তর্জাতিক আইনি দায় প্রতিষ্ঠিত হতে পারে। তবে এই রায় রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন, ক্ষতিপূরণ ও নাগরিক অধিকার নিশ্চিত করতে কতটা কার্যকর হবে, তা নির্ভর করবে সিদ্ধান্ত বাস্তবায়নের ওপর।