রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

ব্ল্যাকপিংকের লিসা রোমান্টিক কমেডি সিনেমায়

প্রকাশিত - ০৯ ফেব্রুয়ারি, ২০২৬   ১২:৪৬ এএম
webnews24

২৪ঘণ্টা  অনলাইন : দক্ষিণ কোরিয়ার মেয়েদের গানের দল ‘ব্ল্যাকপিংকের’ সদস্য লিসা অভিনয় করছেন নেটফ্লিক্সের রোমান্টিক কমেডি সিনেমায়। দ্য কোরিয়া টাইমস লিখেছে, অভিনয়ের পাশাপাশি এই সিনেমার নির্বাহী প্রযোজকের দায়িত্বেও থাকছেন তিনি।

মিডল চাইল্ড প্রোডাকশনের ব্যানারে সিনেমাটি প্রযোজনা করছেন ডেভিড বার্নাড। তবে সিনেমাটির নাম এখনো প্রকাশ করেনি প্রযোজনা সংস্থা। তবে এটি ১৯৯৯ সালে মুক্তি পাওয়া ‘নটিং হিল’ থেকে সিনেমা অনুপ্রাণিত হয়ে নির্মাতারা বানিয়েছেন।

লিসা নেটফ্লিক্সের ‘এক্সট্র্যাকশন’ ইউনিভার্সের আরও একটি সিনেমাতেও অভিনয় করেছেন। এই তারকা অভিনয়ে আলোচনায় আসেন ‘দ্য হোয়াইট লোটাস’ সিরিজের তৃতীয় মৌসুমে কাজ করে। গত বছর এইচবিওর সিরিজটি দিয়ে অভিনয়ে যাত্রা শুরু হয় এই তরুণীর।

২৯ বছর বয়সী লিসার জন্ম থাইল্যান্ডের, তার আসল নাম লালিসা মনোবাল। ১৩ বছর বয়সে পরিবারের সঙ্গে লিসার দক্ষিণ কোরিয়ায় আসে। মেয়েদের মিউজিক গ্রুপ ব্ল্যাকপিংকের যাত্রা শুরু ২০১৬ সালের ৮ অগাস্ট। ‘হুইসেল’ ও ‘বুমবায়াহ’ গান দুটি নিয়ে ব্যান্ডের প্রথম অ্যালবাম ‘স্কয়ার ওয়ান’।

তখনই বিলবোর্ড চার্টে শুরু হয়ে যায় তোলপাড়। এক মাসেরও কম সময়ের মধ্যে অ্যালবামটির ১০ লাখের বেশি কপি বিক্রি হয়। বিলবোর্ডের টপচার্টে শীর্ষস্থান দখল করে নেয় অ্যালবামটি। কিছুদিন আগে নতুন অ্যালবামের টিজার ছেড়েছে ব্ল্যাকপিংক। অ্যালবামের নাম ‘ডেডলাইন’ নতুন কোনো চমক নয়। গেল বছর এই নামে বিশ্ব সফরের ঘোষণা দেয় দলটি।
ব্ল্যাকপিংকের ওয়ার্ল্ড ট্যুর ‘ডেডলাইন’ও শেষ পর্যায়ে রয়েছে; বিভিন্ন দেশের ১৬টি শহরে ৩৩টি শো করেছে দলটি।

 

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।