২৪ঘণ্টা অনলাইন : গোপালগঞ্জ-২: মুক্তিযোদ্ধারা প্রত্যাখান করেছ জামায়াত জোটকে। জানা গেছে, গোপালগঞ্জ-২ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডা. কে এম বাবরকে বিজয়ী করতে ‘ধানের শীষ’ প্রতীকে ভোট দেওয়ার অঙ্গীকার করেছেন বীর মুক্তিযোদ্ধারা। একই সঙ্গে স্বাধীনতাবিরোধী জামায়াতকে দেশ ও জাতির শত্রু আখ্যা দিয়ে প্রত্যাখ্যান করার ঘোষণা দিয়েছেন।রবিবার গোপালগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে মতবিনিময় সভায় এ ঘোষণা দেয় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের জেলা কমান্ড।
গোপালগঞ্জ জেলা কমান্ডের আহ্বায়ক মো. ফিরোজ খানের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক শেখ বোরহান উদ্দিনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন ডা. কে এম বাবর।সভায় বিশেষ বক্তা বীর মুক্তিযোদ্ধা শরীফ রফিকুজ্জামান ও উপজেলা কমান্ডার আবুল কালামসহ অন্যান্য মুক্তিযোদ্ধারা ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ চলাকালীন জামায়াতে ইসলামীর চালানো বিভিন্ন পৈশাচিক কর্মকাণ্ড ও ভয়াবহ গণহত্যার ইতিহাস তুলে ধরেন।
তারা জানান, জামায়াত যে নৃশংসতার ইতিহাস তৈরি করেছে, তা কোনোদিন ভোলার নয়। কোনো প্রকৃত মুক্তিযোদ্ধা ও দেশপ্রেমিক মানুষ এই অপশক্তির সঙ্গে থাকতে পারে না। সেজন্য তারা জামায়াত সংশ্লিষ্ট যেকোনো রাজনৈতিক জোটকে বর্জন করার এবং গণতন্ত্র পুনরুদ্ধারের স্বার্থে ডা. কে এম বাবরকে সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
প্রধান অতিথির বক্তব্যে ডা. কে এম বাবর বীর মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, ‘মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। তাদের এই নিঃস্বার্থ সমর্থন আমার রাজনৈতিক পথচলায় বড় প্রেরণা। আমরা ক্ষমতায় গেলে মুক্তিযোদ্ধাদের মর্যাদা রক্ষা ও তাদের কল্যাণে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করব।’সভায় জেলা ও উপজেলা কমান্ডের বীর মুক্তিযোদ্ধারা উপস্থিত থেকে ডা. কে এম বাবরের পক্ষে কাজ করার ঘোষণা নেন।
নিরাপত্তা উদ্বেগে বেনাপোল থেকে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটসহ কয়েকটি দূরপাল্লার রুটে বাস চলাচল বন্ধ রেখেছেন পরিবহন মালিকরা। বুধবার গোপালগঞ্জে বাস ভাঙচুর, সড়ক অবরোধ ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনার পর বৃহস্পতিবার সকাল থেকে এ সিদ্ধান্ত কার্যকর রয়েছে। এতে ভারতফেরত যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন। তবে কলকাতা-ঢাকা সরাসরি বাস এবং স্থানীয় রুটের যান চলাচল স্বাভাবিক রয়েছে।
মাত্র ৯ দিনের ব্যবধানে বরিশাল বিভাগের বরগুনা, পটুয়াখালী ও বরিশালে গ্রামীণ ব্যাংকের তিনটি কার্যালয়ে অগ্নিসংযোগ ও আগুন দেওয়ার চেষ্টা হয়েছে। সর্বশেষ বরিশাল নগরের সিএন্ডবি এলাকায় ব্যাংকের ভবনে পেট্রল ঢেলে আগুন দেওয়া হয়। স্থানীয়দের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। ঘটনাগুলোর মধ্যে যোগসূত্র আছে কি না, তা এখনো নিশ্চিত নয়।
চট্টগ্রামের সাতকানিয়ায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকের একটি ভবনের মূল ফটকে বোতলে পেট্রোল ছুড়ে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। ঘটনার সময় ভবনে ১১ জন কর্মকর্তা-কর্মচারী ছিলেন। তাদের দ্রুত পদক্ষেপে আগুন নিয়ন্ত্রণে আসে। এতে বৈদ্যুতিক লাইন ক্ষতিগ্রস্ত হলেও হতাহতের ঘটনা ঘটেনি। পুলিশ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করে আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে জড়িতদের শনাক্তের চেষ্টা করছে।
প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ। কিন্তু এর সহজ উত্তর নেই। কারণ, বায়ুদূষণের কণা সীমান্ত মানে না; আবার বাংলাদেশে দূষণ বাড়লেই তার সব দায় পাশের দেশের ওপর চাপানো যায় না। দূষণ কোথায় তৈরি হয়েছে, কোন দিকে বাতাস বইছে, কতটা উচ্চতায় দূষণ ছড়াচ্ছে এবং আবহাওয়া কেমন—সব মিলিয়ে হিসাব করতে হয়।
ফরিদপুরের ভাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় কৃষক দল নেতা রাজু মোল্লা নিহত হয়েছেন। এ সময় তিনটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে যান চলাচল বন্ধ করে দেয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। ১৭ নভেম্বর রাত ৯টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার হামিরদী বাসস্টান্ড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাজু মোল্লা (৩০) উপজেলার নুরুল্লাহগঞ্জ ইউনিয়নের বাকপুরা গ্রামের আখতার মোল্লার ছেলে। তিনি উপজেলা কৃষকদলের সহ-সাংগঠনিক সম্পাদক।