রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

ক্যান্সার শুনে কী করেছিলেন হিনা খান

প্রকাশিত - ০৮ ফেব্রুয়ারি, ২০২৬   ১০:৫৪ এএম
webnews24

‎২৪ঘণ্টা অনলাইন : বছর দুয়েক আগে, অর্থাৎ ২০২৪ সালে ভারতীয় জনপ্রিয় অভিনেত্রী হিনা খান জানতে পারেন, তিনি ক্যান্সারে আক্রান্ত। চিকিৎসার অংশ হিসেবে কেমোথেরাপি শুরু হওয়ার আগেই মানসিকভাবে নিজেকে প্রস্তুত করেন তিনি। চুল পড়ার আগেই নিজের চুল নিজেই কেটে ফেলেন অভিনেত্রী। বর্তমানে আগের চেয়ে অনেকটাই সুস্থ হিনা।

জীবনের কঠিন অধ্যায় পেরিয়ে ধীরে ধীরে ফিরে যাচ্ছেন স্বাভাবিক ছন্দে। এরই মধ্যে নিজের দীর্ঘদিনের সঙ্গীকে বিয়ে করে শুরু করেছেন জীবনের নতুন অধ্যায়। ক্যান্সারে আক্রান্ত হওয়ার খবর প্রথম শোনার মুহূর্তে কী করেছিলেন—এই প্রশ্নের মুখোমুখি তাকে বারবারই হতে হয়। সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই অভিজ্ঞতার কথাই শেয়ার করেছেন হিনা খান।
 
তিনি বলেন, ‘বিষয়টাকে বাইরে থেকে যতটা সহজ মনে হয়, বাস্তবে ততটা নয়। আমার ক্ষেত্রেও ঠিক তা-ই হয়েছিল।’ সেই সময়ের কথা স্মরণ করে হিনা জানান, তিনি নিজেকে শান্ত রাখার চেষ্টা করেছিলেন। আবেগে ভেঙে পড়েননি। বরং নিজের পছন্দের খাবার অর্ডার করেছিলেন। ‘আমি ফালুদা খুব ভালোবাসি। সেদিন সেটাই অর্ডার করে খেয়েছিলাম’, বলেন তিনি। এর পরই শুরু হয় তার দীর্ঘ চিকিৎসা ও লড়াইয়ের পথচলা—যার অনেকটাই ভক্তদের অজানা নয়।

উল্লেখ্য, অসুস্থতার মধ্যেই প্রেমিক রকি জয়সওয়ালের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন হিনা খান। কোনো আড়ম্বর নয়, একেবারে সাদামাটা আয়োজনেই সম্পন্ন হয় তাদের বিয়ে।

২০০৯ সালে জনপ্রিয় ধারাবাহিক ‘ইয়ে রিশতা ক্যায়া কেহলাতা হ্যায়’-এর সেটেই প্রথম দেখা হয় হিনা ও রকির। ওই ধারাবাহিকের প্রযোজক ছিলেন রকি জয়সওয়াল। কলকাতার এক ব্যবসায়ী পরিবারের সন্তান রকির সঙ্গে প্রথম কাজেই গড়ে ওঠে তাদের সম্পর্ক, যা সময়ের পরীক্ষায় টিকে থেকে পরিণতির পথে পৌঁছেছে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।