রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

গভীর রাতে কলেজে ঢুকে বিতর্কে আমির খান-অরিজিৎ সিং

প্রকাশিত - ০৭ ফেব্রুয়ারি, ২০২৬   ০৪:৩২ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন: বাড়িতে বেড়াতে যান বলিউড অভিনেতা আমির খান। তাদের সাক্ষাৎ আলোচনায় এলেও এবার তারা জড়িয়ে গেলেন এক বিতর্কে। জানা গেছে, মধ্যরাতে একটি সরকারি কলেজে ঢোকেন তারা, আর সে থেকেই বিতর্ক তৈরি। ভারতীয় গণমাধ্যমের খবর, ঘটনাটি গত ৪ ফেব্রুয়ারির। এদিন দিবাগত রাত ১টার পর অরিজিৎ সিং ও আমির খান প্রায় ২০ জন সঙ্গী ও ১০টি মোটরসাইকেল নিয়ে জিয়াগঞ্জের রানী ধন্যা কুমারী সরকারি কলেজে প্রবেশ করেন। 

সেখানে তারা প্রায় ১ ঘণ্টা ২০ মিনিট সময় কাটান। এই সময়ের মধ্যে তারা কলেজের ইনডোর গেমস হলে ব্যাডমিন্টন খেলেন এবং ভিডিও শুটিং করেন বলে জানা গেছে। রাত ২টা ২৫ মিনিটে তারা কলেজ প্রাঙ্গণ ত্যাগ করেন। মূলত, কলেজ কর্তৃপক্ষের অনুমতি ছাড়া এমন প্রবেশ নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। তার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লেও তৈরি হয় নানা সমালোচনা।

জিয়াগঞ্জের ওই সরকারি কলেজের অধ্যক্ষ অজয় অধিকারী সামাজিক মাধ্যমে কলেজের সিসিটিভি ফুটেজ শেয়ার করে এই ঘটনার তীব্র প্রতিবাদ জানান। তার অভিযোগ, এই দুই তারকা স্থানীয় নাইট গার্ডকে প্রভাবিত করে এবং কর্তৃপক্ষের কোনো প্রকার অনুমতি ছাড়াই শিক্ষা প্রতিষ্ঠানে প্রবেশ করেন। ভিডিও শেয়ার করে তিনি প্রশ্ন তোলেন, বিখ্যাত মানুষ বলেই কি যা খুশি তা-ই করা যায়? সরকারি শিক্ষা প্রতিষ্ঠান কি এতটাই অবজ্ঞার বিষয়?

অধ্যক্ষ আরও দাবি করেন, বাণিজ্যিক উদ্দেশ্যেই তারা রাতের অন্ধকারে কলেজ চত্বর ব্যবহার করেছেন, যা সম্পূর্ণ বেআইনি। অধ্যক্ষ অজয় অধিকারী সিসিটিভি ফুটেজসহ দুটি পোস্ট করার পর তা দ্রুত ভাইরাল হয়ে যায়। তবে রহস্যজনকভাবে কিছু সময় পরই তিনি পোস্টগুলো মুছে ফেলেন। নতুন এক পোস্টে তিনি জানান, কোনো এক মহলের চাপ এবং অনুরোধে তিনি পোস্টগুলো ডিলিট করতে বাধ্য হয়েছেন। তবে কেন এবং কার চাপে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন, সে বিষয়ে স্পষ্ট কিছু জানাননি।

অরিজিৎ সিংয়ের গ্রামের বাড়ি মুর্শিদাবাদের জিয়াগঞ্জে। সেখানে অরিজিতের স্টুডিও ও বাড়ি পরিদর্শনে গিয়েছিলেন আমির খান। তাদের একসঙ্গে ঘুড়ি ওড়ানো বা আড্ডা দেওয়ার ছবি ভক্তদের মধ্যে ইতিবাচক সাড়া ফেললেও, সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে মধ্যরাতে অনধিকার প্রবেশ নিয়ে বর্তমানে স্থানীয়দের একাংশের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। এই বিষয়ে এখন পর্যন্ত আমির খান বা অরিজিৎ সিংয়ের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।