রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

দলগুলোকে হুঁশিয়ারি স্কটল্যান্ডের

প্রকাশিত - ০৭ ফেব্রুয়ারি, ২০২৬   ০৩:১৩ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন: টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে পুরোদমে প্রস্তুত ছিল বাংলাদেশ। স্কোয়াড ঘোষণা থেকে শুরু করে প্রস্তুতিমূলক ক্যাম্পের সূচিও ঠিকঠাক ছিল। কিন্তু নিরাপত্তা উদ্বেগ দেখিয়ে ভারতের বাইরে খেলতে চাওয়াই কাল হলো লিটন দাসদের। তাদের ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়া দাবি মানেনি আইসিসি। বিপরীতে, বিশ্বকাপের ভাবনাও ছিল না স্কটল্যান্ডের। ত্রিদেশীয় সিরিজ খেলার লক্ষ্যে তারা প্রস্তুতি নিচ্ছিল। উদ্ভুত পরিস্থিতিতে বাংলাদেশের জায়গায় মেগা ইভেন্টটিতে অংশ নিচ্ছে স্কটিশরা।

গ্রুপ ‘সি’তে বাংলাদেশ খেলার কথা ছিল ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নেপাল ও ইতালির সঙ্গে। কেবল বাংলাদেশের জায়গায় স্থানান্তরিত হয়েছে স্কটল্যান্ড। যদিও এর আগে তারা বিশ্বকাপের যোগ্যতা অর্জনে ব্যর্থ হয়েছে। সাবেক বিশ্বচ্যাম্পিয়ন ক্যারিবীয়দের বিপক্ষে ৭ ফেব্রুয়ারি আসরের প্রথম ম্যাচ খেলবে স্কটল্যান্ড। এই ম্যাচে নামার আগে বাংলাদেশের প্রতি সমবেদনা জানিয়ে যেকোনো দলকে হারানোর হুঁশিয়ারি দিয়েছেন দলটির স্পিনার মার্ক ওয়াট।

স্কটিশ এই অভিজ্ঞ তারকা বলেন, ‘প্রথমত বাংলাদেশি ক্রিকেটারদের প্রতি আমরা খুবই সমব্যথী। কিন্তু আমরা গভীরভাবে বিশ্বাস করি আমাদের এখানে (আগে থেকেই) থাকা উচিত ছিল।’ এরপরই যেকোনো দলকে হারানোর সামর্থ্য আছে উল্লেখ করে ওয়াটের দাবি– ‘আমাদের বিশ্বাস আছে যে র‌্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা দলকেও হারাতে পারি। ফলে এই টুর্নামেন্টের আমন্ত্রণ পাওয়া নিয়ে আর কোনো দ্বিতীয় অনুমানের সুযোগ নেই। আমরা পুরোপুরি প্রস্তুত।’

বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানের প্রতি তীব্র আক্রোশ ছিল ভারতীয় কট্টর হিন্দুত্ববাদী সংগঠনগুলোর। তাদের চাপের মুখে বিসিসিআই আইপিএল ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্সের স্কোয়াড থেকে ফিজকে সরিয়ে দেওয়ার নির্দেশনা দেয়। সেটাই বাস্তবায়ন করে দলটি। ওই ঘটনায় বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াডে থাকা ক্রিকেটার, কোচিং স্টাফ, দর্শক ও সাংবাদিকদের নিরাপত্তা নিয়েও উদ্বেগ দেখা দেয়। তাই বিসিবির দাবি ছিল নিজেদের ম্যাচগুলো যেন সরিয়ে নেওয়া হয় আরেক আয়োজক শ্রীলঙ্কায়। দফায় দফায় আলোচনার পর বাংলাদেশকে ছাড়াই টুর্নামেন্ট চালিয়ে নেওয়ার পথ হাঁটে আইসিসি।

বাংলাদেশের পরিবর্তে সুযোগ পাওয়া স্কটল্যান্ড এ নিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের পঞ্চম আসর খেলবে। ২০২১ সালে নিজেদের সেরা পারফরম্যান্স দেখিয়ে সুপার টুয়েলভে জায়গা পেয়েছিল তারা। ২০২২ আসরে উইন্ডিজদের হারিয়ে চমকে দিয়েছিল স্কটিশরা। ইডেন গার্ডেনেও তেমন কিছুরই ইঙ্গিত দিলেন মার্ক ওয়াট, ‘আমরা নিশ্চিতভাবে জয়ের লক্ষ্যে নামব। আমরা খুব সম্প্রতি তাদের দু’বার হারিয়েছি, আবারও তেমন কিছু না হওয়ার কারণ দেখি না। আমরা খুবই আত্মবিশ্বাসী।’

২৯ বছর বয়সী এই স্কটিশ বাঁ-হাতি স্পিনার ৭৭টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছেন। আরেকবার বিশ্বমঞ্চে খেলার অনুভূতি জানিয়ে তিনি বলেন, ‘সত্যিকার অর্থে এককথায় বলতে হলে বলব আমি খুবই রোমাঞ্চিত। তারা (সতীর্থদের দিকে নির্দেশ করে) এরচেয়ে বেশি কীভাবে উত্তেজনা বোধ করতে পারে? ১০ দিন আগেও তারা ভাবনা ছাড়াই নিজের বাড়িতে অবস্থান করছিল, আর এখন ভারতে বিশ্বকাপ খেলতে এসেছে। আমরা এখানে দারুণ একটি সপ্তাহ কাটাচ্ছি এবং কখনও কখনও খেলা থেকে ছুটি পাওয়াও ভালো বিষয়।’

ক্যারিবীয়দের মুখোমুখি হওয়ার আগে স্কটল্যান্ডের অধিনায়ক রিচি বেরিংটন সংবাদ সম্মেলনে বলেন, ‘কখনও কখনও আপনারা অনেক বেশি বেশি ভাবেন যে, আমরা ইংল্যান্ড কিংবা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলতেছি। অবশ্যই এটি অন্যরকম আবহ। আমাদের দ্রুতই এর সঙ্গে মানিয়ে নিতে হবে। আমাদের প্রস্তুতিও সম্ভবত অন্যান্য দলের চেয়ে আলাদা। কিন্তু আমাদের সামনে দারুণ সুযোগ অপেক্ষা করছে বলে মনে করি।’

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
ডান পায়ের কাফ মাসলের চোটে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ থেকে ছিটকে গেছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। তার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দিতে পারেন এইডেন মার্করাম। প্রথম টেস্টেও বাভুমার অনুপস্থিতিতে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। এদিকে ১ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজে বাভুমার অংশগ্রহণও অনিশ্চিত।
দুই দশকের পেশাদার ফুটবল ক্যারিয়ারের ইতি টেনে অবসরের ঘোষণা দিয়েছেন স্পেনের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার হুয়ান মাতা। ২০১০ বিশ্বকাপ ও ২০১২ ইউরো জয়ী দলের সদস্য ছিলেন তিনি। চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেডের হয়েও জিতেছেন একাধিক গুরুত্বপূর্ণ শিরোপা। তবে পেশাদার ফুটবল ছাড়লেও খেলাটির সঙ্গে সম্পর্ক বজায় রাখার কথা জানিয়েছেন ৩৮ বছর বয়সী এই তারকা।
এবারের সাফে সবচেয়ে ইতিবাচক দিক ভিডিও এসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রয়োগ। সাফ ভিএআর লাইট ব্যবহার করেছে এবং এটি থাইল্যান্ড থেকে পরিচালিত হয়েছে। সাফের দুই সেমিফাইনাল ও ফাইনালে ভিএআর ছিল। ভারত-ভুটান ম্যাচে ভিএআর প্রয়োজন পড়েছিল।
গত বছর র‍্যাংকিং ও রেটিংয়ে জায়গা না পাওয়ায় এবার আন্তর্জাতিক রেটিং ফিরে পাওয়াই অন্যতম লক্ষ্য। পাশাপাশি বিশ্বকাপের র‍্যাংকিংয়ের শর্ত পূরণ এবং চ্যাম্পিয়ন হলে এশিয়া রাগবির পরবর্তী সিরিজে খেলার সুযোগ তৈরি হবে।