রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

মা দীপিকা অনুভূতি নিয়ে খোলা কথা

প্রকাশিত - ০৫ ফেব্রুয়ারি, ২০২৬   ০২:১২ এএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : মা হওয়ার পরে জীবন বদলে গিয়েছে— এ কথা সদ্য-মায়েরা প্রায়ই বলেন। কিন্তু বদলটা ঠিক কোন জায়গায় ঘটে, তা সহজ করে বললেন দীপিকা পাড়ুকোন। অভিনেত্রী বলেছেন, ‘‘এত দিন আমার জীবন পুরোটাই আবর্তিত হয়েছে আমাকে ঘিরে। আমার শখ, আমার চাহিদা, আমার ইচ্ছেকে ঘিরে। এখন আর চেষ্টা করেও সে ভাবে ভাবতে পারি না।’’ দীপিকা জানিয়েছেন, জীবনটাকে এখন তিনি ‘আপন হতে বাহির হয়ে’ দেখতে শুরু করেছেন।

গত বছর সেপ্টেম্বরে কন্যাসন্তান হয়েছে বলিউডের তারকা দম্পতি রণবীর সিংহ এবং দীপিকার। মেয়ে দুয়ার বয়স এখন এক বছর চার মাস। দীপিকার ইনস্টাগ্রামের প্রোফাইল ছবিতে গোটা গোটা হরফে লেখা রয়েছে, ‘ইন মাই মম এরা’ অর্থাৎ ‘আপাতত মাতৃত্বের দুনিয়ায় ডুবে রয়েছি’। প্রায় দেড় বছরের সেই মাতৃত্ব কী ভাবে বদলেছে তাঁকে, সে ব্যাপারে কথা বলতে গিয়েই দীপিকা জানিয়েছেন, যে মুহূর্ত থেকে দুয়া তাঁর জীবনে এসেছে, সেই মুহূর্ত থেকেই একটা দায়িত্ববোধ কাজ করতে শুরু করেছে তাঁর মধ্যে। দীপিকা বলেছেন, ‘‘এত দিন অন্য কারও দায়িত্ব নেওয়ার কথা আমার মনেই হয়নি এ ভাবে। আমি কেরিয়ারের জন্য নিজের বাড়ি ছেড়েছি, পরিশ্রম করেছি। মোট কথা, যা করেছি সবই আমি চেয়েছি বলে। আমার নিজের জন্য যা দরকার মনে হয়েছে, তা পাব বলে। আর এখন হঠাৎই আর প্রথম পছন্দের জায়গায় নিজেকে রাখতে পারছি না। এখন প্রথমে ভাবতে হচ্ছে আরও একটা ছোট্ট মানুষের কথা। যে আমার উপর নির্ভরশীল। তাকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হচ্ছে।’’

এক আলোচনাসভায় যোগ দিয়েছিলেন দীপিকা। সেখানে তাঁর সঙ্গে ছিলেন অভিনেতা শাহরুখ খানও। দীপিকাকে প্রশ্ন করা হয়েছিল, কাজ সামলে মাতৃত্ব সামলাতে কি পারছেন তিনি? দুনিয়ায় অনেক মা তাঁদের সন্তানকে সামলে কর্মক্ষেত্রে যান। তাঁদের জন্য কি কোনও বিশেষ পরামর্শ দিতে চান দীপিকা? জবাবে দীপিকা জানিয়েছেন, মাতৃত্ব যে সহজ নয়, তা তিনি বুঝতে পেরেছেন। তিনি বলেছেন, ‘‘নতুন দায়িত্ব যে উপভোগ করছি না, তা নয়। তবে কাজ সামলে ওই সব দায়িত্ব একসঙ্গে কী ভাবে পালন করতে হয়, তা-ও শিখতে হচ্ছে।’’ তাই কর্মক্ষেত্র বা পেশাদারিত্বের দায়িত্ব সামলে কী ভাবে সন্তানের দায়িত্ব পালন করা যায়, তার সঠিক উত্তর তাঁর কাছে এখনও নেই। তাঁর মতে, ‘‘আপনি যা-ই করুন, মা হওয়ার পরে সন্তানের কথাই আগে ভাবতে হবে। তাই আমার কাছে এখনও এ প্রশ্নের জবাব নেই।’’

দীপিকার জবাব শুনে শাহরুখ অবশ্য উৎসাহ দিয়েছেন তাঁর নায়িকাকে। তিনি বলেছেন, ‘‘আমি মনে করি, দীপিকা একজন দারুণ মা হবে। কারণ ওর সঙ্গে দুয়া (শুভেচ্ছা) আছে।’’
 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।