রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

বিতর্ক সরিয়ে ধর্মে মতি জ্যাকলিনের

প্রকাশিত - ০৫ ফেব্রুয়ারি, ২০২৬   ০২:০৪ এএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : বলিপাড়ার রঙিন দুনিয়ার মতোই তাঁর জীবনও নানারকম ঘটনায় রঙিন। কখনও প্রেমিকে সুকেশের সঙ্গে সম্পর্ক তো কখনও আবার আর্থিক তছরূপের ঘটনায় উঠে এসেছেন আলোচনার শিখরে। তিনি আর কেউ নন বলি অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজ। এবার অতীতের বিতর্কের মেঘ দূরে সরিয়ে রেখে ধর্মে মতি হল জ্যাকলিনের। আর তারপরেই ঠিক কী করলেন তিনি?

ফেব্রুয়ারি পড়তে না পড়তেই মুম্বই ছেড়ে বারাণসীতে জ্যাকলিন। ঘুরে দেখছেন বারাণসীর আনাচকানাচ। পুজো দিয়েছেন কাশী বিশ্বনাথ মন্দিরেও। মুখে মাস্ক পরে শহরের নানা প্রান্তে ঘুরে বেড়ালেন জ্যাকলিন। নিজের সোশাল মিডিয়া হ্যান্ডেলে সেই ছবিও শেয়ার করেছেন অভিনেত্রী। সেখানে দেখা যাচ্ছে হালকা গোলাপি রঙের সালোয়ার পরে সেলফি তুলতে। তাঁর পোস্ট করা অন্য আরেকটি ছবিতে দেখা যাচ্ছে কাশীর বিখ্যাত চাটের ছবি। কপালে দিয়েছেন ত্রিপুন্দ্রা।

মন্দির থেকে বেরিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জ্যাকলিন বলেন, ‘আমি জেরকম ভেবেছিলাম বারাণসী তার থেকেও সুন্দর। এখানে শান্তি বিরাজ করে। হর হর মহাদেব।” পুজো দিয়ে বেরোতেই মন্দিরপ্রাঙ্গনে তাঁকে ঘিরে ধরেন জনতা। সেলফি তোলার হিড়িক পড়ে যায়। অবশেষে পুলিশের সহযোগীতায় জ্যাকলিন বেরোতে পারেন মন্দির থেকে। মণিকর্ণিকা ঘাট ও অন্যান্য গঙ্গা ঘাটগুলিও ঘুরে দেখেন জ্যাকলিন। তবে শুধুই বারাণসীতে বেড়াতেই গিয়েছেন অভিনেত্রী নাকি কোনও ছবির শুটিংয়ে সেখানে গিয়েছেন তা ঠিক জানা যায়নি। তবে তাঁর এই ছবি দেখে মনে হচ্ছে সত্যিই ধর্মে মতি হয়েছে জ্যাকলিনের।  

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।