রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

‘প্রিন্স’ সিনেমায় কেমন হবে ফারিণের চরিত্র?

প্রকাশিত - ০৩ ফেব্রুয়ারি, ২০২৬   ০৪:৩৪ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন: মেগাস্টার শাকিব খানের ‘প্রিন্স’ সিনেমার শুটিং শেষ করে শ্রীলঙ্কা থেকে দেশে ফিরেছেন অভিনেত্রী তাসনিয়া ফারিণ। শাকিবের সঙ্গে পর্দা ভাগ করা, সিনেমায় তার চরিত্র এবং ওপার বাংলার অভিনেতা দেবের সিনেমায় কাজ করা প্রসঙ্গে সম্প্রতি ভারতীয় এক গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন তিনি। শাকিব খানের বিপরীতে অভিনয়ের বিষয়ে ফারিণ জানান, তারকা নায়কের পাশে থাকা বড় বিষয় হলেও শুধু সেই কারণেই তিনি রাজি হননি। তার ভাষায়, বড় নায়কের বিপরীতে অভিনয় অবশ্যই ইতিবাচক। 

ফারিণ বলেন, এই প্রথম সম্পূর্ণ বিনোদনধর্মী চরিত্রে অভিনয় করছি। আপনারা যাকে গ্ল্যামারাস বলেন। তার ওপরে প্রচুর স্তর। নব্বইয়ের দশক উঠে আসবে ছবিতে। অথচ আমি ওই সময়ে জন্মাইনি। তা ছাড়া, প্রত্যেক দৃশ্যে আমার চরিত্রটি বদলাতে বদলাতে এগোবে। এত কিছু একটি চরিত্রে পেলে কোন অভিনেত্রী না খুশি হন! সিনেমায় দ্বিতীয় নায়িকা হিসেবে জ্যোতির্ময়ী কুণ্ডু থাকলেও নিজের চরিত্রের গভীরতার কারণেই তিনি কাজটি করতে আগ্রহী হন।

কলকাতার সিনেমায় কাজের অভিজ্ঞতা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে ফারিণ জানান, টালিউড অভিনেতা দেবের ‘প্রজাপতি ২’ সিনেমায় কাজ করার কথা থাকলেও সেটি শেষ পর্যন্ত হয়নি। তবে সামনে নতুন কোনো কাজ নিয়ে দেবের সঙ্গে যোগাযোগ হচ্ছে কি না, সে বিষয়ে এখনই মুখ খুলতে নারাজ তিনি। ফারিণ বলেন, কলকাতায় কাজ করার ইচ্ছা আমারও আছে। অনেকের সঙ্গে কথা হচ্ছে, তবে চূড়ান্ত না হওয়া পর্যন্ত কিছু বলতে চাই না। গত অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়েছি যে, আগেভাগে কিছু বললে কাজ বাতিল হলে ভক্তরা কষ্ট পান। উল্লেখ্য, ‘প্রিন্স’ সিনেমায় ফারিণকে অ্যাকশন দৃশ্যেও দেখা যেতে পারে বলে গুঞ্জন রয়েছে, তবে চমক বজায় রাখতে এ বিষয়ে কোনো মন্তব্য করেননি তিনি। আপাতত অভিনয় ছাড়া অন্য কিছু নিয়ে ভাবছেন না এই তারকা।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।