রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

টপস ছাড়াই গ্র্যামির মঞ্চে হাজির, আলোচনায় গায়িকা

প্রকাশিত - ০৩ ফেব্রুয়ারি, ২০২৬   ০৪:২৫ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন: যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত ২০২৬ সালের গ্র্যামি অ্যাওয়ার্ডসের মঞ্চে উপস্থিত হয়ে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন মার্কিন গায়িকা চ্যাপেল রোয়ান। অনুষ্ঠানে তার ব্যতিক্রমী ও সাহসী পোশাক নির্বাচন উপস্থিত দর্শকসহ বিশ্বজুড়ে ভক্তদের চমকে দিয়েছে। গত রোববার রাতে আয়োজিত এই জমকালো অনুষ্ঠানে চ্যাপেল রোয়ান মেরুন রঙের একটি বিশেষ নকশার ‘মুগলার’ গাউন পরে হাজির হন। তবে তাতে ছিল না কোনো টপস বা উপরিভাগের পোশাক; অর্থাৎ গায়িকা ছিলেন অনাবৃত।

শরীরের বিভিন্ন অংশে নানা ধরণের শৈল্পিক নকশা বা বডি আর্ট আঁকা ছিল। বার্গান্ডি রঙের কোঁকড়ানো চুল আর বোল্ড স্মোকি আই মেকআপের সঙ্গে তার এই সাজ রেড কার্পেটে কার্যত সকলকে চমকে দেয়। শুধু তাই নয়, পারফরম্যান্সের এক পর্যায়ে তিনি মঞ্চেই পোশাক পরিবর্তন করে রোমান ঘরানার অফ-শোল্ডার গাউন পরে দর্শকদের অবাক করে দেন। তবে তার পোশাক নিয়ে জনমনে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সামাজিক মাধ্যমে কেউ কেউ তার এই সাহসী ফ্যাশন সচেতনতার প্রশংসা করলেও, অনেকেই একে মাত্রাতিরিক্ত ও বিতর্কিত বলে সমালোচনা করছেন।

এবারের আসরে চ্যাপেল রোয়ান তার আলোচিত গান ‘দ্য সাবওয়ে’-এর জন্য ‘রেকর্ড অফ দ্য ইয়ার’ এবং ‘সেরা পপ সোলো পারফরম্যান্স’ বিভাগে মনোনয়ন পেয়েছেন। এছাড়া ‘উই আর মুভিং দ্য নিডল ২০২৬ রেজোনেটর অ্যাওয়ার্ডস’-এ তিনি ‘হারমোনাইজার অ্যাওয়ার্ড’ সম্মাননায় ভূষিত হন। পুরস্কার গ্রহণকালে আবেগপ্লুত চ্যাপেল রোয়ান সংগীতশিল্পীদের ন্যায্য মজুরি এবং উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার দাবি জানান।  উল্লেখ্য, এর আগে ২০২৫ সালে তিনি গ্র্যামিতে ‘সেরা নতুন শিল্পী’ (বেস্ট নিউ আর্টিস্ট) হিসেবে পুরস্কার জিতেছিলেন চ্যাপেল রোয়ান।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।