রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

খিচুড়ি বিক্রি করছেন অভিনেত্রী মালাইকা, দাম ৮০০ টাকা!

প্রকাশিত - ০৩ ফেব্রুয়ারি, ২০২৬   ০৩:১৯ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন: অভিনয়ের পাশাপাশি ব্যবসায়িক জগতেও নাম লিখিয়েছেন বলিউড অভিনেত্রী মালাইকা আরোরা। ভারতের মুম্বাইয়ের বান্দ্রায় অবস্থিত তার রেস্তোরাঁ ‘স্কারলেট হাউজ’ এখন আলোচনায়। তবে সাধারণ খাবারের চড়া মূল্য নিয়ে সামাজিক মাধ্যমে চলছে নানা আলোচনা। বিশেষ করে মেনুতে এক প্লেট খিচুড়ির দাম ৫৫০ রুপি (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৮০০ টাকা) রাখা নিয়ে তৈরি হয়েছে নানা আলোচনা। 

মুম্বাইয়ের একটি ৯০ বছরের পুরনো পর্তুগিজ বাংলোর আড়াই হাজার বর্গফুট জায়গা জুড়ে তৈরি এই রেস্তোরাঁটি; যার অর্ধেক মালিকানা মালাইকা আরোরা ও তার ছেলে আরহান খানের। স্বাস্থ্যসচেতন হিসেবে পরিচিত মালাইকার এই রেস্তোরাঁর মেনুও সাজানো হয়েছে পুষ্টিকর খাবারের সমন্বয়ে। তবে খাবারের দামও এখানে বেশ চড়া। মেনুতে সাধারণ মশলা খিচুড়ি ৫৫০ রুপি হলেও অ্যাভোকাডো টোস্টের দাম রাখা হয়েছে ৬২৫ রুপি এবং বিশেষ সালাদের দাম ৭২০ রুপি। এছাড়া লুধিয়ানার বাটার চিকেনের দাম ৭৫০ রুপি।

খাবার ছাড়াও পানীয়ের দামও সাধারণ গ্রাহকদের বিস্মিত করেছে। স্বাস্থ্যকর হিসেবে দাবি করা এই রেস্তোরাঁর এক বোতল পানির দাম ৩৫০ রুপি। চুল ও ত্বকের যত্নে সহায়ক হিসেবে পরিচিত বিট ও বেদানার বিশেষ এক গ্লাস পানীয়র দাম ৪৫০ রুপি। এছাড়া অভিজাত এই রেস্তোরাঁটিতে পাওয়া যায় প্রায় ২৯ হাজার রুপি মূল্যের শ্যাম্পেন ও ককটেল।

১০০ আসন বিশিষ্ট এই রেস্তোরাঁটি আধুনিক ও নান্দনিক অন্দরসজ্জার জন্য বলিউডের তারকাদের কাছে বেশ জনপ্রিয়। মালাইকা আরোরা নিজেই জানিয়েছেন, তিনি ব্যক্তিগত জীবনে যে ধরনের ডায়েট বা খাদ্যাভ্যাস মেনে চলেন, তার ওপর ভিত্তি করেই এই রেস্তোরাঁর মেনু তৈরি করা হয়েছে। বলিউডের অনেক তারকারাও তার রেস্তোরাঁয় গিয়েছেন।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।