রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

নেইমারের সঙ্গে যে চুক্তি করেছেন ইয়ামাল

প্রকাশিত - ০৩ ফেব্রুয়ারি, ২০২৬   ০৩:০৫ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন: চ্যাম্পিয়ন্স লিগে কোপেনহেগেনের বিপক্ষে বার্সেলোনার বড় জয়ের ম্যাচে গোল করে নেইমারের বিখ্যাত উদযাপন অনুকরণ করেন লামিনে ইয়ামাল। ম্যাচের পর সেই উদযাপনের ব্যাখ্যা দিতে গিয়ে নেইমারের সঙ্গে তার সম্পর্ক এবং বিশ্বকাপকে ঘিরে করা একটি ব্যক্তিগত চুক্তির কথাও বলেন ১৮ বছর বয়সী এই ফরোয়ার্ড।

ইয়ামাল বলেন, “আমি নেইমারের সঙ্গে একটা চুক্তি করেছি। যদি বিশ্বকাপের ফাইনালে স্পেন ও ব্রাজিলের দেখা হয়, তাহলে ম্যাচ শেষে আমরা একসঙ্গে ছুটিতে যাব।’’ এই চুক্তির মাধ্যমে দুই তারকা জানিয়ে দিয়েছেন, বন্ধুত্বই সবার আগে। গত বছরের জুনে রিও ডি জেনেইরোতে নেইমারের বাড়িতে সময় কাটিয়েছিলেন ইয়ামাল। তখন থেকেই দুজনের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়। সেই সফরের স্মৃতি এখনও ইয়ামালের কাছে বিশেষ।

বিশ্বকাপের ড্র অনুযায়ী, স্পেন রয়েছে গ্রুপ ‘এইচ’-এ, যেখানে তাদের সঙ্গী কেপ ভার্দে, সৌদি আরব ও উরুগুয়ে। অন্যদিকে ব্রাজিল গ্রুপ ‘সি’-তে খেলবে মরক্কো, হাইতি ও স্কটল্যান্ডের বিপক্ষে। ফলে দুই দলের দেখা হতে পারে কেবল ফাইনালেই। তবে নেইমারের বিশ্বকাপ খেলা এখনও অনিশ্চিত। হাঁটুর অস্ত্রোপচারের পর দীর্ঘ পুনর্বাসনে থাকা এই তারকা ২০২৩ সালের অক্টোবরের পর আর জাতীয় দলে খেলেননি। তাই যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিতব্য বিশ্বকাপে নেইমারকে আদৌ দেখা যাবে কি না, সেটাই এখন বড় প্রশ্ন।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
ডান পায়ের কাফ মাসলের চোটে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ থেকে ছিটকে গেছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। তার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দিতে পারেন এইডেন মার্করাম। প্রথম টেস্টেও বাভুমার অনুপস্থিতিতে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। এদিকে ১ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজে বাভুমার অংশগ্রহণও অনিশ্চিত।
দুই দশকের পেশাদার ফুটবল ক্যারিয়ারের ইতি টেনে অবসরের ঘোষণা দিয়েছেন স্পেনের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার হুয়ান মাতা। ২০১০ বিশ্বকাপ ও ২০১২ ইউরো জয়ী দলের সদস্য ছিলেন তিনি। চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেডের হয়েও জিতেছেন একাধিক গুরুত্বপূর্ণ শিরোপা। তবে পেশাদার ফুটবল ছাড়লেও খেলাটির সঙ্গে সম্পর্ক বজায় রাখার কথা জানিয়েছেন ৩৮ বছর বয়সী এই তারকা।
এবারের সাফে সবচেয়ে ইতিবাচক দিক ভিডিও এসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রয়োগ। সাফ ভিএআর লাইট ব্যবহার করেছে এবং এটি থাইল্যান্ড থেকে পরিচালিত হয়েছে। সাফের দুই সেমিফাইনাল ও ফাইনালে ভিএআর ছিল। ভারত-ভুটান ম্যাচে ভিএআর প্রয়োজন পড়েছিল।
গত বছর র‍্যাংকিং ও রেটিংয়ে জায়গা না পাওয়ায় এবার আন্তর্জাতিক রেটিং ফিরে পাওয়াই অন্যতম লক্ষ্য। পাশাপাশি বিশ্বকাপের র‍্যাংকিংয়ের শর্ত পূরণ এবং চ্যাম্পিয়ন হলে এশিয়া রাগবির পরবর্তী সিরিজে খেলার সুযোগ তৈরি হবে।