রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

এশিয়ান শুটিংয়ে অংশ নিতে দিল্লিতে বাংলাদেশের রবিউল

প্রকাশিত - ০৩ ফেব্রুয়ারি, ২০২৬   ০২:৫৯ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন:আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশ নিরাপত্তা জনিত কারণে ভারতে যায়নি। তবে বাংলাদেশ সরকার ক্রিকেটারদের ভারত যাত্রার অনুমতি না দিলেও শুটিং দলকে দিয়েছে। দিল্লিতে এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপে অংশ নিতে গতকাল ভারতে গেছেন বাংলাদেশের শুটার রবিউল ইসলাম ও কোচ শারমনি আক্তার।

বাংলাদেশ শুটিং ফেডারেশনের সাধারণ সম্পাদক আলেয়া ফেরদৌস বলেন, ‘আমাদের শুটার ও কোচ গতকাল ভারত পৌঁছেছে। ভারতের শুটিং ফেডারেশন ও এশিয়ান শুটিং ফেডারেশনের সঙ্গে আমরা নিয়মিত যোগাযোগ রাখছি। শুটার ও কোচের নিরাপত্তার বিষয় আমরা আগেই নিশ্চিত হয়েছি।’ শুটার রবিউল ২০২৪ সালে প্যারিস অলিম্পিক খেলেছেন। দেশ-বিদেশে অনেক আন্তর্জাতিক প্রতিযোগিতায় খেলার অভিজ্ঞতা রয়েছে। কোচ শারমিনও সাবেক তারকা শুটার। তাই তাদের ওপর আস্থা রাখছেন সাধারণ সম্পাদক, ‘দুজনই অত্যন্ত অভিজ্ঞ। বিদেশে অনেক টুর্নামেন্টে অংশ নিয়েছে। ফলে সচেতনতা বা পরিস্থিতি মানিয়ে নিতে পারবে তারা।’

সাধারণ সম্পাদকের তথ্যমতে, গতকাল শুটার রবিউল ও কোচ শারমিন ভারতে পৌঁছেছেন। ভারতে তারা কেমন ও কোন পরিস্থিতিতে আছেন জানতে দুজনের সঙ্গে আজ সকাল থেকে কয়েক দফা যোগাযোগের চেষ্টা করা হয়। কারও থেকে সাড়া পাওয়া যায়নি। শুটার রবিউলের ইভেন্ট ৫ ফেব্রুয়ারি।শুটার রবিউল ইসলাম দিল্লি থেকে বলেন, ‘এখন পর্যন্ত আমরা বেশ নিরাপদ ও স্বাভাবিক আছি। ইমিগ্রেশনে তেমন সময় লাগেনি। হোটেল, শুটিং রেঞ্জের পরিবেশও ভালো। কোনো সমস্যা বা সংকটের মুখোমুখি হইনি। আতিথেয়তা ও সুযোগ-সুবিধা এখন পর্যন্ত সন্তোষজনক।’

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
ডান পায়ের কাফ মাসলের চোটে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ থেকে ছিটকে গেছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। তার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দিতে পারেন এইডেন মার্করাম। প্রথম টেস্টেও বাভুমার অনুপস্থিতিতে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। এদিকে ১ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজে বাভুমার অংশগ্রহণও অনিশ্চিত।
দুই দশকের পেশাদার ফুটবল ক্যারিয়ারের ইতি টেনে অবসরের ঘোষণা দিয়েছেন স্পেনের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার হুয়ান মাতা। ২০১০ বিশ্বকাপ ও ২০১২ ইউরো জয়ী দলের সদস্য ছিলেন তিনি। চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেডের হয়েও জিতেছেন একাধিক গুরুত্বপূর্ণ শিরোপা। তবে পেশাদার ফুটবল ছাড়লেও খেলাটির সঙ্গে সম্পর্ক বজায় রাখার কথা জানিয়েছেন ৩৮ বছর বয়সী এই তারকা।
এবারের সাফে সবচেয়ে ইতিবাচক দিক ভিডিও এসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রয়োগ। সাফ ভিএআর লাইট ব্যবহার করেছে এবং এটি থাইল্যান্ড থেকে পরিচালিত হয়েছে। সাফের দুই সেমিফাইনাল ও ফাইনালে ভিএআর ছিল। ভারত-ভুটান ম্যাচে ভিএআর প্রয়োজন পড়েছিল।
গত বছর র‍্যাংকিং ও রেটিংয়ে জায়গা না পাওয়ায় এবার আন্তর্জাতিক রেটিং ফিরে পাওয়াই অন্যতম লক্ষ্য। পাশাপাশি বিশ্বকাপের র‍্যাংকিংয়ের শর্ত পূরণ এবং চ্যাম্পিয়ন হলে এশিয়া রাগবির পরবর্তী সিরিজে খেলার সুযোগ তৈরি হবে।