রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

ভোটের দিন ভিসা সেবা দেবে না সুইডেন

প্রকাশিত - ০২ ফেব্রুয়ারি, ২০২৬   ০৩:১৬ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন: আগামী ১২ ফেব্রুয়ারি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন ভিসা সেবাদাতা প্রতিষ্ঠান ভিএফএস গ্লোবাল, ভিএসি সুইডেন এবং দূতাবাসের মাইগ্রেশন বিভাগ বন্ধ থাকবে। সোমবার (২ ফেব্রুয়ারি) ঢাকার সুইডিশ দূতাবাস এক গুরুত্বপূর্ণ ঘোষণায় এই তথ্য জানিয়েছে। 

দূতাবাসের ঘোষণায় বলা হয়েছে, ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে জাতীয় নির্বাচনের কারণে ভিএফএস গ্লোবাল, ভিএসি সুইডেন এবং দূতাবাসের মাইগ্রেশন বিভাগের সকল কার্যক্রম বন্ধ থাকবে। শুধু তাই নয়, ওই দিন দূতাবাসের সঙ্গে ফোনেও যোগাযোগ করা সম্ভব হবে না।  সংশ্লিষ্ট সবাইকে নিজ নিজ পরিদর্শনের পরিকল্পনা এবং সেই অনুযায়ী ভিএফএস গ্লোবাল ও দূতাবাসের মাইগ্রেশন বিভাগের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
আগামী ২১ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ। পাঁচ ধাপে দেশের ৪ হাজার ৩৩২টি ইউনিয়ন পরিষদে নির্বাচন আয়োজনের পরিকল্পনা করেছে নির্বাচন কমিশন। দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং শেষ ধাপে ২৭ মে ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার নির্বাচন কমিশন ধাপভিত্তিক ইউনিয়ন পরিষদের তালিকা প্রকাশ করেছে।
রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়ার করা মামলার রায় ঘোষণা করছে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। ২০১৭ সালে রাখাইন রাজ্যে সেনা অভিযানে হত্যা, ধর্ষণ ও ব্যাপক নির্যাতনের অভিযোগের পাশাপাশি রোহিঙ্গাদের নাগরিকত্বহীনতার বিষয়টিও আলোচনায় এসেছে। গণহত্যার অভিযোগ প্রমাণিত হলে মিয়ানমারের আন্তর্জাতিক আইনি দায় প্রতিষ্ঠিত হতে পারে। তবে এই রায় রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন, ক্ষতিপূরণ ও নাগরিক অধিকার নিশ্চিত করতে কতটা কার্যকর হবে, তা নির্ভর করবে সিদ্ধান্ত বাস্তবায়নের ওপর।