রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

গুলশানে যুক্তরাষ্ট্রের তৈরি দুটি পিস্তল-১০ রাউন্ড গুলিসহ যুবক গ্রেপ্তার

প্রকাশিত - ০২ ফেব্রুয়ারি, ২০২৬   ১১:১৭ এএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন: রাজধানীর গুলশানের লিংক রোডে চেকপোস্ট বসিয়ে দুটি বিদেশি পিস্তল ম্যাগজিন ও ১০ রাউন্ড গুলিসহ মো. সোহেল (৩৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ১ ফেব্রুয়ারি দিবাগত রাত ১টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি যে, গুলশানে বিদেশি পিস্তলসহ একটি মোটরসাইকেল আসছে। এরই পরিপ্রেক্ষিতে রাত পৌনে ১২টায় আমার নেতৃত্বে সেকেন্ড অফিসার এসআই আব্দুল কাদের, এসআই সাইদুল ও এএসআই সুমনসহ বাড্ডা-গুলশান লিংক রোডে একটি চেকপোস্ট বসাই। এরপর ওই মোটরসাইকেলটিকে থামার সংকেত দিলে আরোহীরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে।

এ সময় সোহেল নামে এক যুবককে আটক করি। আটকের পর তার কোমর থেকে যুক্তরাষ্ট্রের তৈরি দুটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও ১০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। তবে মোটরসাইকেলের চালক পালিয়ে যেতে সক্ষম হয়। তিনি আরও জানান, গ্রেপ্তারকৃত সোহেল মদ্যপ অবস্থায় ছিল। তাকে হাসপাতালে পাঠিয়েছি। এই অস্ত্র কোথা থেকে এসেছে এবং কোথায় যাচ্ছিল, সে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। পালিয়ে যাওয়া অপর ব্যক্তিকে গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
আগামী ২১ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ। পাঁচ ধাপে দেশের ৪ হাজার ৩৩২টি ইউনিয়ন পরিষদে নির্বাচন আয়োজনের পরিকল্পনা করেছে নির্বাচন কমিশন। দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং শেষ ধাপে ২৭ মে ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার নির্বাচন কমিশন ধাপভিত্তিক ইউনিয়ন পরিষদের তালিকা প্রকাশ করেছে।
রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়ার করা মামলার রায় ঘোষণা করছে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। ২০১৭ সালে রাখাইন রাজ্যে সেনা অভিযানে হত্যা, ধর্ষণ ও ব্যাপক নির্যাতনের অভিযোগের পাশাপাশি রোহিঙ্গাদের নাগরিকত্বহীনতার বিষয়টিও আলোচনায় এসেছে। গণহত্যার অভিযোগ প্রমাণিত হলে মিয়ানমারের আন্তর্জাতিক আইনি দায় প্রতিষ্ঠিত হতে পারে। তবে এই রায় রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন, ক্ষতিপূরণ ও নাগরিক অধিকার নিশ্চিত করতে কতটা কার্যকর হবে, তা নির্ভর করবে সিদ্ধান্ত বাস্তবায়নের ওপর।