রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

ঈদে আসছে শুভ-মিমের অ্যাকশন সিনেমা ‘মালিক’

প্রকাশিত - ০১ ফেব্রুয়ারি, ২০২৬   ০২:৪০ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে মুক্তির প্রস্তুতি নিচ্ছে সাইফ চন্দন পরিচালিত অ্যাকশনধর্মী সিনেমা ‘মালিক’। এই সিনেমার মাধ্যমে বড় পর্দায় ফের জুটি বেঁধেছেন জনপ্রিয় দুই তারকা আরিফিন শুভ ও বিদ্যা সিনহা মিম। 

জানা গেছে, বর্তমানে সিনেমাটির পোস্ট প্রোডাকশন কাজ চলছে। পরিচালক সাইফ চন্দন গণমাধ্যমে সম্প্রতি জানান, সিনেমার মূল দৃশ্যধারণের কাজ এরই মধ্যে শেষ হয়েছে। বর্তমানে শেষ মুহূর্তের কিছু কাজ বাকি আছে। বলেন, আমাদের শুটিং শেষ, এখন পোস্ট প্রোডাকশনের কাজ চলছে। ঈদে সিনেমাটি দর্শকদের সামনে আনার জন্য আমরা সব ধরনের প্রস্তুতি নিচ্ছি।

নির্মাতা সাইফ চন্দনের জন্য ঈদের বাজার বেশ ইতিবাচক। ২০২৩ সালের রোজার ঈদে তার পরিচালিত ‘লোকাল’ সিনেমাটি দর্শকদের মাঝে বেশ আলোচনা তৈরি করে। সেই সাফল্যের ধারাবাহিকতায় এবার বড় ক্যানভাসে ‘মালিক’ নিয়ে আসছেন তিনি।

সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন সিদ্দিক আহমেদ। কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ছোটগল্প ‘জীবন যাপন’ অবলম্বনে নাটক নির্মাণের মাধ্যমে ২০০৮ সালে বিনোদন আঙিনায় যাত্রা শুরু করেন সাইফ চন্দন। দীর্ঘ ছয় বছর ছোট পর্দায় নিয়মিত কাজ করার পর ২০১৪ সাল থেকে তিনি চলচ্চিত্র নির্মাণে মনোনিবেশ করেন। তার পরিচালিত উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে ‘ছেলেটি আবোল তাবোল মেয়েটি পাগল পাগল’, ‘আব্বাস’ এবং ‘দুনিয়া’।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।