২৪ ঘণ্টা অনলাইন : ইংলিশ প্রিমিয়ার লিগে পাঁচ ম্যাচের জয়খরা কাটাল লিভারপুল। হতাশার বৃত্ত থেকে তারা বেরিয়ে এলো নিউক্যাসল ইউনাইটেডকে ৪-১ গোলে হারিয়ে। এই ম্যাচে একটি রেকর্ড গড়েছেন মোহাম্মদ সালাহ। অ্যান্থনি গর্ডনের গোলে পিছিয়ে পড়েছিল লিভারপুল। ১-০ গোলে পেছনে পড়ার পর আর্নে স্লটের দল ঘুরে দাঁড়ায়। হুগো একিতিকের জোড়া গোলে লিড নেয় তারা।
সেখানেই শেষ নয়। ৬৭তম মিনিটে লিভারপুল তৃতীয় গোলের দেখা পায়। জার্মান বিস্ময়বালক ফ্লোরিয়ান উইর্টজকে এই গোলটি বানিয়ে দেন সালাহ। একিতিকে ও উইর্টজ গোল করে শিরোনামে এলেও মিশরীয় ফরোয়ার্ড অনন্য এক রেকর্ড গড়েছেন। দ্বিতীয়ার্ধের অ্যাসিস্টে সালাহ প্রিমিয়ার লিগ ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে একটি নির্দিষ্ট প্রতিপক্ষের বিপক্ষে গোল ও অ্যাসিস্টে ডাবল ফিগারের দেখা পেয়েছেন। ম্যাগপাইদের বিপক্ষে ১৯ ম্যাচ খেলে ১০টি গোল ও ১০টি অ্যাসিস্ট তার।
ডান পায়ের কাফ মাসলের চোটে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ থেকে ছিটকে গেছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। তার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দিতে পারেন এইডেন মার্করাম। প্রথম টেস্টেও বাভুমার অনুপস্থিতিতে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। এদিকে ১ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজে বাভুমার অংশগ্রহণও অনিশ্চিত।
দুই দশকের পেশাদার ফুটবল ক্যারিয়ারের ইতি টেনে অবসরের ঘোষণা দিয়েছেন স্পেনের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার হুয়ান মাতা। ২০১০ বিশ্বকাপ ও ২০১২ ইউরো জয়ী দলের সদস্য ছিলেন তিনি। চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেডের হয়েও জিতেছেন একাধিক গুরুত্বপূর্ণ শিরোপা। তবে পেশাদার ফুটবল ছাড়লেও খেলাটির সঙ্গে সম্পর্ক বজায় রাখার কথা জানিয়েছেন ৩৮ বছর বয়সী এই তারকা।
এবারের সাফে সবচেয়ে ইতিবাচক দিক ভিডিও এসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রয়োগ। সাফ ভিএআর লাইট ব্যবহার করেছে এবং এটি থাইল্যান্ড থেকে পরিচালিত হয়েছে। সাফের দুই সেমিফাইনাল ও ফাইনালে ভিএআর ছিল। ভারত-ভুটান ম্যাচে ভিএআর প্রয়োজন পড়েছিল।
গত বছর র্যাংকিং ও রেটিংয়ে জায়গা না পাওয়ায় এবার আন্তর্জাতিক রেটিং ফিরে পাওয়াই অন্যতম লক্ষ্য। পাশাপাশি বিশ্বকাপের র্যাংকিংয়ের শর্ত পূরণ এবং চ্যাম্পিয়ন হলে এশিয়া রাগবির পরবর্তী সিরিজে খেলার সুযোগ তৈরি হবে।