রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

ভুটানের জালে বাংলাদেশের ১২ গোল

প্রকাশিত - ৩১ জানুয়ারি, ২০২৬   ০৪:৫০ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন: নেপালের পোখরায় সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ দুর্দান্ত সূচনা করেছে। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে ১২-০ গোলে ভুটানকে হারিয়েছে তারা। মুনকি আক্তার সর্বোচ্চ চার গোল করেন, আলপি আক্তার ও তৃষ্ণা রাণী করেন হ্যাটট্রিক এবং মামনি ও অধিনায়ক অর্পিতা একটি করে গোল করেন।

শুরু থেকেই বাংলাদেশ নিয়ন্ত্রণে নেয় ম্যাচ। ১২ গোল করলেও প্রথম গোলের সূচনা করতে ২৮ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে। ২৮ মিনিটে মামনি চাকমার গোলে লিড পায় বাটলারের শিষ্যরা। প্রথমার্ধে শেষ চার মিনিটে তিন গোল করে বাংলাদেশ। ৪৩ মিনিটে তৃষ্ণা রাণী, ৪৪ মিনিট ও ইনজুরি সময়ে মুনকি আক্তার জোড়া গোল করেন। ৪-০ গোলে এগিয়ে থেকে বাংলাদেশ ড্রেসিংরুমে ফেরে।

বিরতির পর বাংলাদেশ আরও রুদ্রমূর্তি ধারণ করে। এই অর্ধে আরও ৮ গোল হয়। ৫৪ ও ৬০ মিনিটে দুই গোল করে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন তৃষ্ণা রাণী। ৭৩ মিনিটে গোলের খাতা খুলেন আলপি আক্তার। ৮৬ মিনিটে দ্বিতীয় ও খেলার শেষ বাঁশি বাজার কয়েক সেকেন্ড আগে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি। প্রথমার্ধে দুই গোল করা মুনকি আক্তারও নিজের হ্যাটট্রিক সম্পূর্ণ করেন ৮১ মিনিটে। অধিনায়ক অর্পিতা বিশ্বাস ইনজুরি সময়ে এক গোল করেন। 

সাফ অ-১৯ নারী টুর্নামেন্ট নেপালের পোখরায় চলছে। আজ খেলা চলাকালে মাঠের মান তেমন উন্নত দেখা যায়নি। অধিকাংশ জায়গায় ঘাস নেই। ফুটবলারদের স্বাভাবিক পারফরম্যান্স করতে অতিরিক্ত পরিশ্রম করতে হয়েছে। বাংলাদেশের পরবর্তী ম্যাচ ২ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে। চার দলের টুর্নামেন্টে সর্বোচ্চ দুই পয়েন্টধারী দল ৭ ফেব্রুয়ারি ফাইনাল খেলবে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
ডান পায়ের কাফ মাসলের চোটে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ থেকে ছিটকে গেছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। তার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দিতে পারেন এইডেন মার্করাম। প্রথম টেস্টেও বাভুমার অনুপস্থিতিতে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। এদিকে ১ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজে বাভুমার অংশগ্রহণও অনিশ্চিত।
দুই দশকের পেশাদার ফুটবল ক্যারিয়ারের ইতি টেনে অবসরের ঘোষণা দিয়েছেন স্পেনের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার হুয়ান মাতা। ২০১০ বিশ্বকাপ ও ২০১২ ইউরো জয়ী দলের সদস্য ছিলেন তিনি। চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেডের হয়েও জিতেছেন একাধিক গুরুত্বপূর্ণ শিরোপা। তবে পেশাদার ফুটবল ছাড়লেও খেলাটির সঙ্গে সম্পর্ক বজায় রাখার কথা জানিয়েছেন ৩৮ বছর বয়সী এই তারকা।
এবারের সাফে সবচেয়ে ইতিবাচক দিক ভিডিও এসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রয়োগ। সাফ ভিএআর লাইট ব্যবহার করেছে এবং এটি থাইল্যান্ড থেকে পরিচালিত হয়েছে। সাফের দুই সেমিফাইনাল ও ফাইনালে ভিএআর ছিল। ভারত-ভুটান ম্যাচে ভিএআর প্রয়োজন পড়েছিল।
গত বছর র‍্যাংকিং ও রেটিংয়ে জায়গা না পাওয়ায় এবার আন্তর্জাতিক রেটিং ফিরে পাওয়াই অন্যতম লক্ষ্য। পাশাপাশি বিশ্বকাপের র‍্যাংকিংয়ের শর্ত পূরণ এবং চ্যাম্পিয়ন হলে এশিয়া রাগবির পরবর্তী সিরিজে খেলার সুযোগ তৈরি হবে।