২৪ ঘন্টা অনলাইন: চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় নিজ ঘরের ভেতরে আটকা পড়া দুই কন্যাশিশুকে উদ্ধার করেছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা। শুক্রবার (৩০ জানুয়ারি) দুপুরে উপজেলার বারশত ইউনিয়নের পশ্চিমচাল গ্রামে কবিরের দোকান এলাকায় এ ঘটনা ঘটে। উদ্ধার হওয়া শিশুদের বয়স আনুমানিক দেড় ও তিন বছর। তারা স্থানীয় বাসিন্দা ইসমাইলের সন্তান। পরিবারটি হাসান হাজীর বাড়িতে ভাড়া বাসায় বসবাস করত।
স্থানীয়রা জানান, পরিবারের সদস্যরা বাইরে থাকায় ঘরের দরজা বন্ধ হয়ে গেলে ভেতরে আটকা পড়ে শিশুরা। কিছুক্ষণ পর তাদের কান্নার শব্দ শুনে আশপাশের লোকজন দরজা খোলার চেষ্টা করেন। কিন্তু ব্যর্থ হয়ে আনোয়ারা ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স আনোয়ারা স্টেশনের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বিশেষ যন্ত্রপাতি ব্যবহার করে তালাবদ্ধ দরজা খুলে শিশু দুটিকে উদ্ধার করে।
প্রত্যক্ষদর্শী মো. মাহিম বলেন, শিশুরা আটকা পড়ার সময় তাদের মা ও পরিবারের সদস্যরা বাইরে কাজে ব্যস্ত ছিলেন। কান্নার শব্দ শুনে আমি ফায়ার সার্ভিসে খবর দিই। তারা দ্রুত এসে উদ্ধার অভিযান চালায়। আনোয়ারা ফায়ার সার্ভিস স্টেশনের লিডার মো. মজিবুর রহমান বলেন, সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে গিয়ে তালাবদ্ধ দরজা খুলে শিশু দুটিকে নিরাপদে উদ্ধার করি। তারা সুস্থ রয়েছে এবং কোনো শারীরিক ক্ষতি হয়নি।
নিরাপত্তা উদ্বেগে বেনাপোল থেকে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটসহ কয়েকটি দূরপাল্লার রুটে বাস চলাচল বন্ধ রেখেছেন পরিবহন মালিকরা। বুধবার গোপালগঞ্জে বাস ভাঙচুর, সড়ক অবরোধ ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনার পর বৃহস্পতিবার সকাল থেকে এ সিদ্ধান্ত কার্যকর রয়েছে। এতে ভারতফেরত যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন। তবে কলকাতা-ঢাকা সরাসরি বাস এবং স্থানীয় রুটের যান চলাচল স্বাভাবিক রয়েছে।
মাত্র ৯ দিনের ব্যবধানে বরিশাল বিভাগের বরগুনা, পটুয়াখালী ও বরিশালে গ্রামীণ ব্যাংকের তিনটি কার্যালয়ে অগ্নিসংযোগ ও আগুন দেওয়ার চেষ্টা হয়েছে। সর্বশেষ বরিশাল নগরের সিএন্ডবি এলাকায় ব্যাংকের ভবনে পেট্রল ঢেলে আগুন দেওয়া হয়। স্থানীয়দের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। ঘটনাগুলোর মধ্যে যোগসূত্র আছে কি না, তা এখনো নিশ্চিত নয়।
চট্টগ্রামের সাতকানিয়ায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকের একটি ভবনের মূল ফটকে বোতলে পেট্রোল ছুড়ে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। ঘটনার সময় ভবনে ১১ জন কর্মকর্তা-কর্মচারী ছিলেন। তাদের দ্রুত পদক্ষেপে আগুন নিয়ন্ত্রণে আসে। এতে বৈদ্যুতিক লাইন ক্ষতিগ্রস্ত হলেও হতাহতের ঘটনা ঘটেনি। পুলিশ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করে আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে জড়িতদের শনাক্তের চেষ্টা করছে।
প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ। কিন্তু এর সহজ উত্তর নেই। কারণ, বায়ুদূষণের কণা সীমান্ত মানে না; আবার বাংলাদেশে দূষণ বাড়লেই তার সব দায় পাশের দেশের ওপর চাপানো যায় না। দূষণ কোথায় তৈরি হয়েছে, কোন দিকে বাতাস বইছে, কতটা উচ্চতায় দূষণ ছড়াচ্ছে এবং আবহাওয়া কেমন—সব মিলিয়ে হিসাব করতে হয়।
ফরিদপুরের ভাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় কৃষক দল নেতা রাজু মোল্লা নিহত হয়েছেন। এ সময় তিনটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে যান চলাচল বন্ধ করে দেয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। ১৭ নভেম্বর রাত ৯টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার হামিরদী বাসস্টান্ড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাজু মোল্লা (৩০) উপজেলার নুরুল্লাহগঞ্জ ইউনিয়নের বাকপুরা গ্রামের আখতার মোল্লার ছেলে। তিনি উপজেলা কৃষকদলের সহ-সাংগঠনিক সম্পাদক।